জাল ফেলেই মিলল ১০২ মণ ইলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

জাল ফেলেই মিলল ১০২ মণ ইলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
১০২ মণ ইলিশ নিয়ে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি মাছ ধরা ট্রলার। শুক্রবার দুপুরে এসব মাছ আলীপুরে মেসার্স কামাল ফিস নামের একটি মৎস্য আড়তে পৌঁছানো হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় ১৯ লাখ ২০ হাজার ৩শ টাকায়। বৃহস্পতিবার জাল ফেলে তুলতেই ১০২ মণ মাছ পেয়েছে ওই ট্রলারের জেলেরা। বৃহস্পতিবার কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ৯৫ কিলোমিটার গভীর সমুদ্রে মাছগুলো ধরা পড়ে বলে ওই ট্রলারের জেলেরা জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আলীপুরের এফবি নাহিদা আক্তার নামের মাছধরা ট্রলারটি গত ১৬ সেপ্টেম্বর ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। তিন দিন সমুদ্রের বিভিন্ন স্থানে জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ পায়নি। বৃহস্পতিবার জাল ফেলে তুলতেই

১০২ মণ মাছ পেয়েছে। মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে তিনটি সাইজে আলাদা করা হয়। তবে মাছের সাইজ ছোট হওয়ায় দাম কম পেয়েছেন বলেও জানান জেলেরা। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ২৫ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২০ হাজার টাকা এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ তিন লাখ টাকায় বিক্রি হয়েছে। সব মিলিয়ে ১৯ লাখ ২০ হাজার তিনশ টাকার মাছ বিক্রি হয়। এফবি নাহিদা আক্তার ট্রলারের মালিক আব্দুল মান্নান বেপারি জানান, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়েছে।

তারা লোকসান গুনছিলেন। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে জানান মান্নান বেপারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা পহেলা বৈশাখে দেশবাসীকে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের সফটওয়্যার কারসাজিতে লোপাট ২ কোটি টাকা আইনশৃঙ্খলার চরম অবনতি: হুন্ডি, অস্ত্র চোরাচালান, মানবপাচার বেড়েছে দেশে অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প