ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি?
এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা
মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’
থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী
একে অপরে বিশ্বাস নেই ভারত ও পাকিস্তানিদের, ব্যতিক্রম বাংলাদেশিরা
ভারতীয়রা পাকিস্তানকে বিশ্বাস করে না। একইভাবে পাকিস্তানিরাও বিশ্বাস করে না ভারতকে। তবে দুটি দেশকেই প্রায় সমানভাবে বিশ্বাস করে বাংলাদেশিরা সাম্প্রতিক এমন তথ্য উঠে এসেছে ভারতীয় সেন্টার ফর পলিসি রিসার্চের (সিপিআর) এক জরিপে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের মধ্যে অন্য দেশটির প্রতি দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তিত হচ্ছে তা দেখার জন্যই জরিপটি করা হয়েছিল।
‘সিভোটার ফাউন্ডেশনের’ সঙ্গে যৌথভাবে করা এই জরিপটিতে আরও দেখা গেছে, তিন দেশেরই বেশির ভাগ মানুষ মনে করেন, ভারতীয় উপমহাদেশের বিভাজন সঠিক সিদ্ধান্ত ছিল। এরই মধ্যে ১৯৪৭ সালে প্রথমে ভারত ও পাকিস্তানের বিভাজন এবং পরবর্তীতে ১৯৭১ সালে পাকিস্তান ও বাংলাদেশের আলাদা হয়ে যাওয়ার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
জরিপটিতে তিন
দেশের ১২ হাজার ২৫৮ জন মানুষকে দেশ ভাগ এবং তাদের নিজ নিজ দেশের কিছু বিষয় নিয়ে তাদের চিন্তাভাবনা জানার চেষ্টা করা হয়। সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৭৮ শতাংশ ভারতীয় বলেছেন- তারা পাকিস্তানকে বিশ্বাস করেন না। বিপরীতে গবেষণায় অংশ নেওয়া পাকিস্তানিদের মধ্যে ৬০ শতাংশই ভারতকে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন। তবে সবচেয়ে ইতিবাচক মনোভব দেখা গেছে বাংলাদেশি উত্তরদাতাদের মধ্যে। জরিপে ৬৬ শতাংশ বাংলাদেশি ভারতকে বিশ্বাস করেন বলে জানিয়েছেন, আর তাদের মধ্যে ৬৩ শতাংশ বিশ্বাস করেন পাকিস্তানকে। জরিপে অংশ নেওয়া প্রায় সবাই দেশ বিভাজন সঠিক ছিল বলে মত দিয়েছেন। তবে এই বিভাজনকে ভুল বলা অল্পসংখ্যক মানুষের বেশির ভাগই ভারতীয় ছিলেন। নাগরিকেরা তাদের নিজ
নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে মাঝারিভাবে সন্তুষ্ট। ভবিষ্যৎ নিয়েও তারা ব্যাপকভাবে আশাবাদী।