মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ |
মুক্তিবাহিনীর মুহুর্মুহু হামলায় টিকতে পারছিল না পাকিস্তানি হানাদার বাহিনী। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর তারা মৌলভীবাজার মহকুমা ছেড়ে শেরপুর হয়ে সিলেটের দিকে পালিয়ে যায়। তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে এদিন সকাল ৯টার দিকে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ এই দিন স্মরণে মৌলভীবাজারে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ। মুক্ত হয়েছিল কুমিল্লা-পিরোজপুর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানিদের কবল থেকে মুক্ত হয়েছিল কুমিল্লা। এদিন বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের

পতাকা উত্তোলন করেন। এদিনই মুক্ত হয়েছিল তৎকালীন মহকুমা শহর পিরোজপুর। এ উপলক্ষে যৌথভাবে কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। চতুর্মুখী আক্রমণে পালায় পাকিস্তানিরা ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় নরসিংদীর শিবপুর। ৮ ডিসেম্বর ভোর ৪টায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফটিক মাস্টার ও বেঙ্গল রেজিমেন্টের বীর সেনা মজনু মৃধার নেতৃত্বে ৬২ জনের মুক্তিযোদ্ধা দল পাকিস্তানি বাহিনীর পুটিয়া সংলগ্ন ক্যাম্পে চতুর্মুখী আক্রমণ চালায়। প্রচণ্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেন ক্যাম্পটি। পাকিস্তানিরা নরসিংদীর দিকে পালিয়ে যায়। এই দিনে সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল গফুর ও ইউএনও ফারজানা ইয়াসমিন।

দুর্গাপুরে মোমবাতি প্রজ্বালন নেত্রকোনার দুর্গাপুর মুক্ত হয়েছিল ১৯৭১ সালের ৫ ডিসেম্বর। গত শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এদিন রাতে শহীদ সন্তোষ পার্কে মোমবাতি প্রজ্বালনের আয়োজন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা নেতাকর্মীরা। শেরপুরে ছিল না কর্মসূচি ৭ ডিসেম্বর ছিল শেরপুর মুক্ত দিবস। তবে এদিন জেলায় কোনো কর্মসূচি উদযাপিত হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার ভাষ্য, সারাদিন পৌরসভায় ব্যস্ত ছিলেন। কর্মসূচি বিষয়ে জানেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের