ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে- উল্লেখ করে স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
বেলা ১১টার পর ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।
এখন পর্যন্ত শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ রয়েছে।





