বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে কেমন পিচ প্রস্তুত করছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে কেমন পিচ প্রস্তুত করছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা হবেন নাজমুল হোসেন শান্তরা, ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু মাঠের খেলা। বাংলাদেশকে পেস সহায়ক সবুজ পিচ দিয়ে ঘায়েল করার ফন্দি আঁটছে ভারত-শুরুতে এমনটা শোনা গিয়েছিল। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম দিচ্ছে ভিন্ন খবর। হিন্দুস্তান টাইমসের খবর, সবুজ নয় বরং লাল পিচেই আস্থা রাখছে ভারত। যার মানে দাঁড়াচ্ছে, পেসের চেয়ে চেন্নাইয়ের পিচে যেন স্পিনাররা বেশি সহায়তা পান সে ব্যবস্থা করছে স্বাগতিকরা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ এমনিতেও স্লো এবং লো হিসেবেই পরিচিত। এই মাঠে স্পিনার এবং মিডিয়াম পেসাররা বেশি স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারেন। উইকেটের কথা মাথায় রেখে প্রথম টেস্টের স্কোয়াডে চার স্পিনার

রেখেছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব তাদের ঘূর্ণিজালে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি। বাংলাদেশও চেন্নাইয়ের কন্ডিশন বিবেচনায় সমান ৪ জন স্পিনারই স্কোয়াডে রেখেছে। তারা হলেন- বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম, ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ডানহানি স্পিনার নাইম হাসান। বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিনিং উইকেটে খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে প্রতিপক্ষ যদি পেস সহায়ক উইকেট তৈরি করে, সেখানেও ভালো করার মন্ত্র এখন বাংলাদেশের জানা। এই যেমন পাকিস্তান সফরে বাংলাদেশের পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছেন, প্রথমবারের মতো এক ইনিংসে পুরো ১০ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ-নাহিদ রানারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অনলাইন ব্যবসায় সফল হতে অনুসরণ করতে পারেন এই ১০টি ধাপ বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া রোহিঙ্গা তরুণীরা জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার এআই চালাতে নতুন চিপ উন্মোচন করলো গুগল কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু জঙ্গি হামলার শঙ্কা: হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ২৭ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল ‘ইরান ভেনেজুয়েলা নয়’ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা জারি পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪৪, ফিরলেন সাইফ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু