শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ হত্যা ও হত্যাচেষ্টার মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪
     ৯:০৪ পূর্বাহ্ণ

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ হত্যা ও হত্যাচেষ্টার মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:০৪ 190 ভিউ
রাজধানীতে ছাত্র আন্দোলনের সময় অটোরিকশাচালক সালাম বাবু ও সেলিম আলী সেখ নামে দু’জনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এসব মামলা করা হয়। এ ছাড়া ১১ বছর আগে এক আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে আশুলিয়ায় গুলি করে ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে পৃথক অভিযোগ। গত ২২ জুলাই রাতে উত্তরার হাউস বিল্ডিংয়ের সামনে অটোরিকশাচালক সালাম বাবুকে গুলি করে হত্যার অভিযোগে গতকাল শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে

মামলা করেন নিহতের বাবা তোফাজ্জল হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পূর্ব থানাকে অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এ ছাড়া গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে সেলিম আলী সেখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে এ দিন মামলা করা হয়। নিজেকে সচেতন নাগরিক দাবি করে মামলাটি করেন জনৈক মো. মামুন। আদালত মিরপুর মডেল থানাকে অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ২০১৩ সালে রেহেনা পারভীন নামে এক আইনজীবীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গতকাল হওয়া মামলায় শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে ভুক্তভোগী রেহেনা পারভীন এ মামলা করেন। বাদীর

জবানবন্দি নিয়ে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন হাকিম আরোবিয়া খানম। ট্রাইব্যুনালে দুই অভিযোগ ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় গুলি করে ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই অভিযোগে শেখ হাসিনা, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭০ জনের নাম উল্লেখ করা হয়। আশুলিয়ায় গত ৫ আগস্টের ওই ঘটনায় নিহত আস সাবুরের ভাই রিজওয়ানুল ইসলাম ও নিহত সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগমের পক্ষে আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান এ অভিযোগ দায়ের করেন। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এ নিয়ে তদন্ত সংস্থায় মোট ১৪টি অভিযোগ জমা

হয়েছে। যার মধ্যে ১৩টি সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় ও একটি হেফাজতে ইসলামের মতিঝিলে শাপলা চত্বরের ঘটনায়। নাশকতা মামলার আসামি মাশরাফি ও তাঁর বাবা নড়াইল প্রতিনিধি জানান, গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা, তাঁর বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। এর মধ্যে মাশরাফি ও তাঁর বাবাকে করা হয়েছে হুকুমের আসামি। গত মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন জেলা বিএনপি নেতা শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফির বিরুদ্ধে মামলা হলো। তৌফিক-ই-ইলাহী

চৌধুরী রিমান্ডে গত ১৭ জুলাই রাজধানীর বাড্ডা থানা এলাকার প্রগতি সরণিতে সুমন সিকদারকে গুলি করে হত্যা মামলায় শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আলী হায়দার রিমান্ডের এ আদেশ দেন। গত ১০ সেপ্টেম্বর রাতে তৌফিক-ই-ইলাহীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। সাবেক এমপি মাজহারুল সুজন গ্রেপ্তার ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে চাঁদাবাজি মামলায় ঢাকার নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে চাঁদা দাবির মামলা করেন সদর উপজেলার শিবগঞ্জ এলাকার ব্যবসায়ী হাবিবুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন