ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড
দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা
ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, রেকর্ডবুক তছনছ করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার
তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে
বিসিবি পরিচালক পদ থেকে সুজনের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন। বুধবার বিসিবির একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কারণ জানা যায়নি।
বোর্ড পরিচালক পরিচয় ছাড়াও সুজন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের প্রধান কোচ। বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া রাজশাহীতে বাংলা ট্র্যাক একাডেমির দায়িত্বেও আছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশে বড় টুর্নামেন্ট এলেই একজন টিম ডিরেক্টর পাঠানো হয় দলের সঙ্গে। সেটা বেশিরভাগ সময় হয়েছেন খালেদ মাহমুদ সুজনই। গত ওয়ানডে বিশ্বকাপেও এই দায়িত্বে ছিলেন তিনি।
সম্প্রতি অন্তবর্তীকালীন সরকার ঘটনের পর বিসিবিতে সভাপতি পদে রদবদল হয়। নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি নির্বাচিত হন
সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে বিসিবি পরিচালক থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে বিসিবি পরিচালক থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।





