প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। বুধবার (১১ সেপ্টেম্বর) প্যারাগুয়ের দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। প্যারাগুয়ের হয়ে প্রথমার্ধেই গোল করে ব্যবধান গড়ে দেন ডিয়েগো গোমেজ। বিশ্বকাপ বাছাইপর্বের গেল ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল দরিভালের দল। তবে এক ম্যাচ পরই আবারও হারের মুখ দেখতে হল ব্রাজিলকে। রদ্রিগো, ভিনিসিউসদের নিয়ে সাজানো ব্রাজিল শুরু থেকেই বল দখল ও আক্রমণে মনযোগী ছিল। তবে শুরু থেকেই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ২০তম মিনিটেই গোল খেয়ে বসে দরিভালের দল। ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন ডিয়েগো গোমেজ। যা নাগাল পাননি ব্রাজিলের গোলরক্ষক

অ্যালিসন। গোল হজম করে আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। তবে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। প্রথম হাফে মাত্র দুইটি শট নিতে পারে ব্রাজিল। দ্বিতীয় হাফের শুরুতেই এন্ড্রিক ও গুয়েমারেজকে বসিয়ে দরিভাল মাঠে নামান পেদ্রো এবং লুইজ হেনরিককে। দ্বিতীয় হাফেও প্রথমার্ধের পুনরাবৃত্তি ঘটে। বল দখলে মনোযোগ দেয় সফরকারীরা। ব্রাজিল দ্বিতীয় হাফে বেশি শট নিলেও সেগুলো জোরাল ছিল না। ম্যাচের শেষের আগে আরও কিছু পরিবর্তন নামায় ব্রাজিল। তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। প্যারাগুয়ের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিউসদের। এই হারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে প্যারাগুয়ে।

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ বাংলাদেশে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ অস্ট্রেলিয়ান স্বামীর অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় একদিনে ১১ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৭৬ ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ছাড়াল পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ? ছয় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে বদলি যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর আজ দিন ও রাত সমান সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য