যাত্রীর লাগেজ থেকে ৯ লাখ টাকা চুরি, বিমানের ৫ কর্মী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪

যাত্রীর লাগেজ থেকে ৯ লাখ টাকা চুরি, বিমানের ৫ কর্মী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪ |
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র জানিয়েছে, গত ২ সেপ্টেম্বর বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রী তার লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা চুরি হয়েছে বলে লিখিত অভিযোগ করেন। এরপর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে বিমান। বিমানের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চেন্নাই পৌঁছে ওই যাত্রী তার চেকড লাগেজে থাকা বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করলে

বিমানের নিরাপত্তা বিভাগ প্রাথমিক তদন্ত করে। তারা ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেলপারকে চিহ্নিত করে। জিজ্ঞাসাবাদে ট্রাফিক হেলপাররা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিমানের নিরাপত্তা বিভাগ ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়। এরপর ৬ জনের মধ্যে ৫ জনকে থানায় সোপর্দ করা হয়। একজন পলাতক রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে যারা আছে তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষীদের আইনের আওতায় নেওয়া হবে। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে মাটিচাপা ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু বাবেল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে শত শত সেনা পাঠাল ইরান ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৯০ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল মেসির যে ৭ রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান অ্যাঞ্জেলিনা জোলি যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা