জোর করে দেখা করার কিছু নাই: ইউনূস-মোদি বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

জোর করে দেখা করার কিছু নাই: ইউনূস-মোদি বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে দীর্ঘদিনের পদ্ধতি মেনে এগোনোর কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে সে পদ্ধতি কী, তা খোলাসা না করে তিনি বলেছেন, এটার একটা পদ্ধতি আছে, সেই অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে, এক মাস আগে আমরা বলে রাখি যে, আমরা দেখা করতে চাই তোমাদের সাথে; করবা কি-না। এটা নরমাল যে সিস্টেম আছে, সে অনুযায়ী আগাবে। বিষয়টা হল, তারা যদি চায় যে, আমাদের সাথে দেখা করবে না, আমাদের জোর করে দেখা করার তো কিছু নাই, তাই না? রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার এক খবরে হিন্দুস্তান টাইমস লিখেছে, চলতি মাসের চতুর্থ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে, এখনও সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি ভারত সরকার। গণমাধ্যমটি লিখেছে, এ সপ্তাহে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউনূসের বিভিন্ন মন্তব্যের প্রেক্ষাপটে মনে হচ্ছে, বৈঠকটি হবে না। ইউনূসের বক্তব্যগুলো নয়াদিল্লী ভালোভাবে নেয়নি। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬ সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে? মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ স্বস্তি থাকলেও পিংক বাসে যাত্রী খরা এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস! জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত পেস্ট গলাতেই বেরিয়ে এলো কোটি টাকার স্বর্ণ, অতঃপর… বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- স্লোগানে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক