ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ September, ২০২৪

ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৪ |
জনপ্রিয় সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে ভিডিও দেখে সময় কাটে আপনার। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। নিজের খুশির মুহূর্তগুলো ধরে রাখেন ফ্রেমবন্দি করে, শেয়ার করেন ইনস্টাগ্রামে। হাজার হাজার লাইক, কমেন্টে ভরে যাচ্ছে সেই পোস্ট। ইনস্টাগ্রামের জনপ্রিয় একটি ফিচার হচ্ছে স্টোরি। এবার সে স্টোরিতে নতুন সুবিধা নিয়ে এলো ইনস্টাগ্রাম। নতুন ফিচার সবার জন্য চালু হয়ে গেলে স্টোরিতে কমেন্ট করতে পারবেন তারা, যেসব ইনস্টাগ্রাম স্টোরি পাবলিক অপশনে শেয়ার করা থাকবে সেখানে এই কমেন্ট করা যাবে। এতদিন ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। তার ফলে এই স্টোরিতে করা কমেন্টও ২৪ ঘণ্টার জন্যই স্থায়ী হতো। কিন্তু এবার ইনস্টাগ্রাম স্টোরি

আর্কাইভ করার সুবিধা রয়েছে। কমেন্টসহ আর্কাইভ করা যাবে কিনা তা জানা যায়নি। এখন ইনস্টাগ্রাম স্টোরিতে শুরু রিঅ্যাকশন ইমোজির সাহায্যে দেওয়া যায়। তবে নতুন ফিচার চালু হলে কারও ইনস্টাগ্রাম স্টোরি পছন্দ হলে আপনি সেখানে কমেন্ট করারও সুযোগ পাবেন। ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করার ফিচার শুরু থেকেই চালু রয়েছে। এবার ইনস্টা স্টোরিতেও তাই হাজির হচ্ছে কমেন্ট ফিচার। বর্তমানে একজনের ইনস্টাগ্রাম স্টোরিতে যদি কেউ রিপ্লাই দেন তাহলে তা ওই স্টোরি আপলোডারের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছায়। তবে কমেন্ট ফিচার চালু হয়ে গেলে একটি ইনস্টাগ্রামে স্টোরিতে করা কমেন্ট জনসাধারণ দেখতে পাবেন। তবে ইউজার যদি ভিজিবিলিটি সেটিংস অন্য কোনোভাবে সেট করে রাখেন, তাহলে গোটা বিষয়টাই হবে সেই নিরিখে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান