হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: সহজেই রাখা যাবে চ্যাট ব্যাকআপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪
     ৪:২৯ অপরাহ্ণ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: সহজেই রাখা যাবে চ্যাট ব্যাকআপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:২৯ 232 ভিউ
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। আপনিও হয়তো প্রতিনিয়ত চ্যাট করছেন কারও না কারও সঙ্গে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। তবে এতো এতো চ্যাট করলেও কখনো হয়তো চ্যাট ব্যাকআপ নেননি। এতে পরবর্তিতে কোনো চ্যাট দেখতে চাইলে দেখতে পারেন না। এখন চাইলেই হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নিতে পারবেন। এছাড়াও আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এবার থেকে অগমেন্টেড রিয়েলিটি বা এআর এবং ফিল্টার যোগ করতে পারবেন। ইউজারের অভিজ্ঞতা বাড়াতেই এই ফিচার নিয়ে আসতে চলেছে মেসেজিং অ্যাপ। উচ্চস্তরের এনক্রিপশনের মাধ্যমে চ্যাটের ব্যাক আপ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। তবে প্রক্রিয়াটি বেশ জটিল। সবাই

ঠিক মতো পারে না। এবার এই প্রক্রিয়াটিকেই সহজ করার কাজে হাত দিল হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে যে কেউ চ্যাটের ব্যাক আপ রাখতে পারবেন। এর জন্য প্রযুক্তি জ্ঞান না থাকলেও চলবে। ভুল হওয়ার ভয়ও থাকবে না। অনেকেই আবার পাসওয়ার্ড ভুলে যান। বারবার বদল করেন। তাদের জন্য ব্যাক আপ চ্যাটের পাসকি অপশন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। পাসকি বায়োমেট্রিক সিকিউরিটি ফিচার ব্যবহার করে। ফলে পাসওয়ার্ড মনে রাখার দরকার পড়ে না। আইফোনে যেমন ফেস আইডি কিংবা অ্যানড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন সাপোর্ট করে, তবে সেটা ইউজারকে ম্যানুয়ালি করতে হবে। সর্বশেষ হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড বিটা ভার্সন ২.২৪.১৮.১৩-এ পাসকি-এর মাধ্যমে ব্যাক আপ চ্যাট সুরক্ষিত রাখার কাজ শুরু হয়েছে।

এই বিষয়ে টেক বিশেষজ্ঞরাও একমত। তবে এই ফিচারের উপর এখনও কাজ চলছে। জানা যায়, আগামী সপ্তাহে বিটা টেস্টারদের কাছে তা পাঠানো হবে। আশা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাক আপ সেটিংসে এই ফিচার থাকবে। ইউজাররা ম্যানুয়ালি চালু করতে পারবেন। পরিসংখ্যান বলছে, সব হোয়াটসঅ্যাপ ইউজাররা চ্যাট ব্যাক আপ ব্যবহার করেন না। যারা গোপনীয়তা বজায় রাখতে এবং ব্যক্তিগত চ্যাট সংরক্ষণ করতে চান, তারাই তারা যে এনক্রিপশন আপগ্রেডকে দুই হাত তুলে স্বাগত জানাবেন তাতে সন্দেহ নেই। এখানেই শেষ নয়। আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এবার থেকে অগমেন্টেড রিয়েলিটি বা এআর এবং ফিল্টার যোগ করতে পারবেন। ইউজারের অভিজ্ঞতা বাড়াতেই এই ফিচার নিয়ে আসতে চলেছে মেসেজিং অ্যাপ। এআর-এর মাধ্যমে কলিং

অজ্ঞিতাও অন্য মাত্রায় পৌঁছাবে। একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ওয়াবেটাইনফো। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে শিগগিরই এই ফিচার চালু হবে। নতুন ফিচার আইওএস বিটা সংস্করণ ২৪.১৫.১০.৭০–এ পরীক্ষা করা হচ্ছে। ওয়াবেটাইনফো আরও জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ‘টাচ আপ’ এবং ‘লো লাইট’ নামে দুইটি মোড থাকবে। ইনস্টাগ্রামে যেমন ফেসিয়াল ফিল্টার থাকে, টাচ আপ কাজ করবে সেরকমভাবে। আর কম আলোতেও যাতে পরিস্কারভাবে মুখ দেখা যায়, তার জন্য থাকবে ‘লো লাইট’ মোড ফিচার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এখন আমাদের গ্যাস নাই, না খাইয়া কি মানুষ বাঁচে?” – জনতার দুর্ভোগ আরেকটি সংখ্যালঘু মৃত্যু, আরেকটি তড়িঘড়ি ‘আত্মহত্যা’ বয়ান। দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকেই বাংলাদেশ শুধু রাজনৈতিকভাবে না ভৌগোলিকভাবেও অনিরাপদ হয়ে গেছে। সংস্কার নয়, ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি ইউনুস গংয়ের : রেহমান সোবহানের বক্তব্য স্বীকারোক্তি নাকি সমালোচনা? “তত্ত্বাবধায়ক সরকার আমাদেরই দাবি ছিলো, আমরা এনেছিলাম, সেটাকে সে (খালেদা জিয়া) নষ্ট করলো” –জননেত্রী শেখ হাসিনা ঢাকার আকাশপথে জঙ্গি ছায়া? ১৫ জন কর্মী নেবে আকিজ গ্রুপ, ৩৫ বছরেও আবেদনের সুযোগ বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, পাকিস্তানকে যা বলল আইসিসি নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ কঙ্গোতে ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির শঙ্কা দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত? ঘরে খাবার মজুত করছেন ইরানিরা এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন কিভাবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক সিভাসু হলের কক্ষ থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থী উপমা দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র চট্টগ্রামে ২৬ দিনে ১২ খুন : ইউনূসের ‘সংস্কার সরকার’ কি দেশকে জঙ্গলরাজে পরিণত করছে?