বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ October, ২০২৬

বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ |
বিশ্বজুড়ে বিদেশি দেশগুলোর উন্নয়ন সহায়তা ২৩ শতাংশ কমেছে। একই সঙ্গে হ্রাস পেয়েছে নতুন প্রকল্প অনুমোদনের সংখ্যাও। এর প্রভাব পড়ছে অনুদানের ওপর নির্ভরশীল ছোট ও মাঝারি এনজিওগুলোর ওপর। গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের এক আলোচনায় এসব তথ্য উঠে আসে। এ পরিস্থিতিতে সরকারি অর্থায়ন এবং সরকার ও এনজিওর যৌথ সেবা কাঠামোকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছে বিআইডিএস। এ বিষয়ে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশে তাদের সব ধরনের কার্যক্রম ও প্রকল্প বন্ধ করে দেয়। এর ফলে সংস্থাটির সঙ্গে কাজ করা এনজিওগুলো সংকটে পড়ে। বিআইডিএসের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ধনী দেশগুলোর কাছ

থেকে বিশ্বজুড়ে পাওয়া উন্নয়ন সহায়তা ২৩ শতাংশ কমেছে। এর সঙ্গে কমেছে নতুন প্রকল্পের অনুমোদনও। গত পাঁচ অর্থবছরে অনুমোদিত নতুন প্রকল্পের সংখ্যা ২ হাজার ৬১ থেকে কমে ১ হাজার ৬৫৪টিতে দাঁড়িয়েছে। বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, বাংলাদেশে এনজিওর ধারণা বাইরে থেকে আসেনি; এটি দেশের সংস্কৃতির মধ্যেই ছিল। আগে এনজিওগুলোর কার্যক্রম ছিল অনেকটা স্থানীয় পর্যায়ে সীমিত, এখন তা আরও বিস্তৃত হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে এমন ছোট ও মাঝারি এনজিওগুলো, যাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম নেই। বিআইডিএসের গবেষণা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের বাজেট সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত কমেছে। অর্থনীতিতে এনজিওগুলোর ভূমিকার কথা তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, এনজিওর মাধ্যমে সরকারের অনেক প্রকল্প

বাস্তবায়ন করা হয়; অনেক ক্ষেত্রে এভাবে কাজ করলে ব্যয় সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা থাকে। অর্থমন্ত্রী জানান, প্রচলিত উন্নয়নমূলক সেবার পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশেও এনজিওগুলো ভূমিকা রাখতে পারে। তবে লাভজনক নয়—এমন প্রকল্প নেওয়া হবে না। সংকট মোকাবিলায় সক্ষম ও যোগ্য এনজিওগুলোর একটি উন্মুক্ত তালিকা তৈরির সুপারিশও করেছে বিআইডিএস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের