রিচার্জেবল মাউস-কিবোর্ড নির্মাতা ওয়ালটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

রিচার্জেবল মাউস-কিবোর্ড নির্মাতা ওয়ালটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
প্রযুক্তি ব্র্যান্ডের দেশি নির্মাতা হিসেবে ওয়ালটন পিসি ও ল্যাপটপ প্রযুক্তিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে। তারই ধারাবাহিকতায় মেকানিক্যাল ও রিচার্জেবল কিবোর্ডসহ নতুন ছয়টি মডেলের কিবোর্ড ও কিবোর্ড-মাউস কম্বো উন্মোচন করেছে নির্মাতা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ। নতুন দুটি মডেলের ওয়্যারলেস মাউস বাজারে উন্মোচন করেছে বাংলাদেশি প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান, যার একটি রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস। ওয়ালটন ও অ্যান্টিক ব্র্যান্ডে বাজারে আসা নতুন কিবোর্ড-মাউস দৃষ্টিনন্দন ও টেকসই। ওয়ালটন কিবোর্ডে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় লেখার সুবিধা। নির্মাতা ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন আসা মেকানিক্যাল কিবোর্ডের দুটি মডেল যথাক্রমে কেএমজিরোটু ও কেএমজিরোথ্রি। দাম যথাক্রমে ২ হাজার ৭৫০ ও ২ হাজার ৮৫০ টাকা। দুটি মডেলের কিবোর্ডেই থাকছে ১০৪টি বাটন,

যার মধ্যে ২৫টি কি অ্যান্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসঙ্গে প্রেস করে কমান্ড করা যাবে। মিক্সড রেইনবো লাইটিংযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের মেকানিক্যাল কিবোর্ড দেখতে সুদৃশ্য। দীর্ঘস্থায়ী ও টেকসই কিবোর্ডের বাটন লাইফ দীর্ঘস্থায়ী। ব্র্যান্ডটির মেকানিক্যাল কিবোর্ডের ফিচারের মধ্যে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার কেবল অন্যতম। অ্যান্টিক ব্র্যান্ডে আসা রিচার্জেবল ওয়্যারলেস কিবোর্ডের (ডব্লিউকেএসআর০০৫আরএন) মডেলের দাম মাত্র ১ হাজার ৭৫০ টাকা। ১০৪টি বাটনসমৃদ্ধ এক কোটি বাটন লাইফের আরজিবি ব্যাকলাইট ফিচারযুক্ত নতুন দুটি মডেলের ১.৬ মিটার কেবলের ওয়্যারড কিবোর্ডের দাম ১ হাজার ৪৯৫ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ