ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী–৪ আসনে ৩ লাখ ভোটারে ৭ লাখের বেশি ভোট!
আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা
ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন
সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ
ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস!
ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য
ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার
ফটিকছড়িতে ২ ভাইকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ফটিকছড়ি জাফতনগরের ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেলপারই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর ও মো. আলমগীর। তারা ওই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে চার ভাই করিম, রাসেল, জাহাঙ্গীর ও আলমগীর একসঙ্গে বিদেশ থেকে আসেন। করিমের সঙ্গে তার স্ত্রী নিগার সুলতানার দাম্পত্য কলহ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় করিম রামদা নিয়ে তার স্ত্রী ও মেয়েকে এলোপাতাড়ি কোপান। তাদের চিৎকারে স্থানীয় কয়েকজন এসে বাধা দিলে তাদেরও কোপান করিম। পরে ওই চার ভাইয়ের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় সাহাবুদ্দিন, বাচ্চু,
বোরহানসহ ছয়জন আহত হন। এতে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে করিম ও তার ভাইদের ধাওয়া দিয়ে পিটুনি দেন। ঘটনাস্থলেই আলমগীর আলম ও মুহাম্মদ জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। জাফতনগর ইউপি চেয়ারম্যন জিয়া উদ্দিন জিয়া ও ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।