ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জের বাসিন্দাদের ঢাকায় মোবাইল ব্যাংকিং সেবায় ভোগান্তি
ঢাকায় তরুণদের দক্ষতা বিষয়ক ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’ অনুষ্ঠিত
ঢাকায় নিষিদ্ধ ঘোষিত দলের ৪৫ কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার
৪৬৭ নবীন নাবিক নৌবাহিনীতে শপথ নিলেন দেশ ও সমুদ্রসীমা রক্ষার অঙ্গীকারে
সংসদ সচিবালয়ে গাইড পদে নিয়োগ: কাজ ও বেতন কাঠামো
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি
টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
মালয়েশিয়ায় প্রবাসজীবনে পরিচয়, এরপর টিকটকে যোগাযোগ ও প্রেম। শেষ পর্যন্ত যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য মা-বাবাকে সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন।
বিজ্ঞাপন
গত ২৩ নভেম্বর যশোরের আদালতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে এই বিয়ে নিবন্ধিত হয়। এরপর ২৪ নভেম্বর কাবিননামাটি নোটারি পাবলিকের কাছে সত্যায়িত করা হয়েছে। শনিবার অনুষ্ঠান করে স্থানীয়দের বিষয়টি জানানো হয়েছে।
কাবিননামা অনুযায়ী, বর ও কনে দুজনেরই জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে এবং নুর হায়াতির জন্ম ৩০ সেপ্টেম্বর। তাঁদের বিয়ের দেনমোহর ধরা হয়েছে ৫ লাখ টাকা। শার্শা
উপজেলার ডুবপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা ইয়াসমিন দম্পতির তিন সন্তানের মধ্যে সোহাগ সবার ছোট। সোহাগ গত ২৮ অক্টোবর দেশে ফেরেন। নুর হায়াতির বাবা আমরান বিন আহমাদ ও মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমানকে নিয়ে তিনি গত ১৯ নভেম্বর বাংলাদেশে আসেন। সোহাগ হুসাইন জানান, কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় গিয়ে তিনি সেখানে কাজে যোগ দেন। কুয়ালালামপুরে তাঁর একটি ওয়ার্কশপ আছে এবং তিনি ঠিকাদারি করেন। সোহাগ বলেন, ‘তখন এক ভদ্রলোকের দোকানে আমি যাতায়াত করতাম। সেখানেই তাঁকে প্রথম দেখি। দোকানটি তাঁর বাবার।’ পরবর্তীতে টিকটকের মাধ্যমে দুজনের মুঠোফোন নম্বর আদান-প্রদান হয়। সোহাগ মালয় ভাষা জানেন বলে দুজনের মধ্যে সেই ভাষাতেই কথাবার্তা হতো। নুর হায়াতিকে কিছু বাংলাও শেখানো
হয়েছে। নুর হায়াতির মা-বাবার সঙ্গে আলোচনার পর তাঁরা সোহাগকে পছন্দ করেন এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত পাকা হয়। বিজ্ঞাপন সোহাগের মা নিলুফা ইয়াসমিন পুত্রবধূকে নিয়ে খুশি। তিনি বলেন, ‘বউমা ভালো হয়েছে। সে আমাদের কথা কমবেশি বুঝতে পারলেও বেয়াই-বেয়াইন বুঝতে পারছেন না। বউমা বাংলা ভাষা কিছু কিছু শিখেছে।’ বেয়াই-বেয়াইনদের আপ্যায়ন প্রসঙ্গে নিলুফা জানান, তাঁরা আসার সময় নিজেদের কিছু শুকনো খাবার সঙ্গে এনেছিলেন এবং তাঁরা মূলত ডিম ও নুডলস বেশি খাচ্ছেন। সোহাগ জানান, তাঁর স্ত্রী নুর হায়াতির কুয়ালালামপুর শহরে একটি সুপারশপ আছে। তাঁর শ্বশুরের সাত সন্তান, যাঁদের প্রত্যেকের জন্য আলাদা ব্যবসাপ্রতিষ্ঠান করে দেওয়া হয়েছে। সোহাগ বলেন, ‘বিয়ে করে আমরা উভয়েই সুখী। দুই পরিবারের সম্মতিতে
আমাদের বিয়ে হয়েছে। আমরা মালয়েশিয়াতেই জীবন কাটাব।’ সোহাগ আরও জানান, সোমবার শ্বশুর-শাশুড়ি চলে গেলেও স্ত্রীকে নিয়ে তিনি আরও এক মাস দেশে থাকবেন। এরপর মালয়েশিয়ায় ফিরে নিজের ব্যবসার পাশাপাশি স্ত্রীর ব্যবসাও দেখাশোনা করবেন।