ঢাকায় নিষিদ্ধ ঘোষিত দলের ৪৫ কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ November, ২০২৬

ঢাকায় নিষিদ্ধ ঘোষিত দলের ৪৫ কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ November, ২০২৬ |
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিজ্ঞাপন পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা ও সারা দেশে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কেবল ঢাকা মহানগরীতেই গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। এর আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮০ জনকে গ্রেপ্তার করার তথ্য পাওয়া গেছে। ডিআইজি (ক্রাইম অ্যান্ড

অপারেশন) মোহাম্মদ আবু সুফিয়ান জানান, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, শুক্রবার রাত থেকে বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এছাড়া অনলাইনে ঘোষিত কর্মসূচি ঘিরে সরকারি স্থাপনা ও যানবাহনে হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জের বাসিন্দাদের ঢাকায় মোবাইল ব্যাংকিং সেবায় ভোগান্তি ঢাকায় তরুণদের দক্ষতা বিষয়ক ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’ অনুষ্ঠিত টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত দলের ৪৫ কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার ৪৬৭ নবীন নাবিক নৌবাহিনীতে শপথ নিলেন দেশ ও সমুদ্রসীমা রক্ষার অঙ্গীকারে সংসদ সচিবালয়ে গাইড পদে নিয়োগ: কাজ ও বেতন কাঠামো ধানমন্ডির জুয়েলার্সে ৩৮ কোটি টাকার সোনা চুরি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকান চুরির ঘটনায় তিনজনের রিমান্ড পাঞ্জাবির নকশা থেকে ৩৫০ নারীর কর্মসংস্থান: জামালপুরের হেনার গল্প সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল