ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জের বাসিন্দাদের ঢাকায় মোবাইল ব্যাংকিং সেবায় ভোগান্তি
ঢাকায় তরুণদের দক্ষতা বিষয়ক ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’ অনুষ্ঠিত
টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
ঢাকায় নিষিদ্ধ ঘোষিত দলের ৪৫ কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার
সংসদ সচিবালয়ে গাইড পদে নিয়োগ: কাজ ও বেতন কাঠামো
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি
৪৬৭ নবীন নাবিক নৌবাহিনীতে শপথ নিলেন দেশ ও সমুদ্রসীমা রক্ষার অঙ্গীকারে
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছেন ৪৬৭ জন নবীন নাবিক। তাঁরা দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আজ রোববার বি-২০২৬ ব্যাচের এই নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে নবীন নাবিকদের মধ্যে
মো. সেজান মাহমুদ সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়া মো. মুজাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. শাকিল হাসান তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা’ পদক অর্জন করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম তাঁর ভাষণে মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সব মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লে. কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়।” নৌবাহিনীর প্রধান নবীন নাবিকদের উদ্দেশে বলেন, “বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ
নৌবাহিনী গড়ে তুলতে এই নবীন নাবিকেরা অগ্রণী ভূমিকা পালন করবেন।” তিনি আরও উল্লেখ করেন, দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি এ ঘাঁটি সুযোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবে কাজ করছে। বিজ্ঞাপন নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ বিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের একজন যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মনোজ্ঞ এই কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।