ধানমন্ডির জুয়েলার্সে ৩৮ কোটি টাকার সোনা চুরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ November, ২০২৬

ধানমন্ডির জুয়েলার্সে ৩৮ কোটি টাকার সোনা চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ November, ২০২৬ |
রাজধানীর ধানমন্ডির পূরবী জুয়েলার্সে শুক্রবার দিবাগত রাতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। জুয়েলার্সের মালিক অমিত ঘোষ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেছেন। মামলায় চুরি হওয়া সোনার বাজারমূল্য ৩৮ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপন জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, চোর চক্রটি নিরাপত্তাকর্মীদের মোরগ-পোলাওয়ে চেতনানাশক খাইয়ে অচেতন করে এই চুরি সম্পন্ন করেছে। জোবায়ের আহমেদ বলেন, ‘২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের নিজস্ব দুজন নিরাপত্তাকর্মীকে অচেতন করে স্বর্ণ চুরির চেষ্টা চালানো হয়েছিল। তখন মার্কেট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুজন কর্মী কারও বিয়ে হয়েছে জানিয়ে আমাদের নিজস্ব দুই নিরাপত্তাকর্মীকে মিষ্টি খাইয়েছিল। মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পরই একজন নিরাপত্তাকর্মী পুরোপুরি অচেতন হয়ে পড়েন। অন্যজন অসুস্থবোধ করলেও পুরোপুরি অচেতন

হওয়ার আগেই কৌশলে শোরুমের ব্যবস্থাপককে বিষয়টি জানাতে পেরেছিলেন।’ জোবায়ের আরও বলেন, ওই সময় শোরুমের ব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে মালিককে বিষয়টি জানিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে চোর চক্রের সদস্যরা ভারী যন্ত্রপাতি ফেলে পালিয়ে যায়। ওই ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এবার শুক্রবার রাতে শোরুমে পাওয়া চুরির যন্ত্রপাতির সঙ্গে ২০২৪ সালে ফেলে যাওয়া যন্ত্রপাতির হুবহু মিল রয়েছে বলে তিনি দাবি করেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, সন্দেহভাজন ছয় নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ওসি বলেন, জিজ্ঞাসাবাদে তাদের কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে। আরও জিজ্ঞাসাবাদের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২৪ সালের জিডির বিষয়ে ওসি জানান,

মালিকপক্ষ তাদের বিষয়টি জানায়নি, তবে এটি খতিয়ে দেখা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জের বাসিন্দাদের ঢাকায় মোবাইল ব্যাংকিং সেবায় ভোগান্তি ঢাকায় তরুণদের দক্ষতা বিষয়ক ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’ অনুষ্ঠিত টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত দলের ৪৫ কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার ৪৬৭ নবীন নাবিক নৌবাহিনীতে শপথ নিলেন দেশ ও সমুদ্রসীমা রক্ষার অঙ্গীকারে সংসদ সচিবালয়ে গাইড পদে নিয়োগ: কাজ ও বেতন কাঠামো ধানমন্ডির জুয়েলার্সে ৩৮ কোটি টাকার সোনা চুরি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকান চুরির ঘটনায় তিনজনের রিমান্ড পাঞ্জাবির নকশা থেকে ৩৫০ নারীর কর্মসংস্থান: জামালপুরের হেনার গল্প সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল