ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ November, ২০২৬

ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ November, ২০২৬ |
­

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের সময়সীমা বাড়িয়ে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

তবে সৌদি আরবের অন্য তিনটি রুট ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনায় ফ্লাইট চলাচল আগের সূচি অনুযায়ী অব্যাহত থাকবে।

এসব রুটে ফ্লাইট পরিচালনায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়। এর প্রভাবে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী সরাসরি ফ্লাইটের পাশাপাশি ট্রানজিট ফ্লাইটগুলোও ব্যাহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন লিভারপুলের এনগুমোহা কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন