অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ November, ২০২৬

অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ November, ২০২৬ |

অধস্তন আদালতের বিচারকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির আদেশে সোমবার এই সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রতি কর্মদিবসে বিচারকদের যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এই সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি লক্ষ্য করা গেছে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। অনেক

ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগে এজলাস ত্যাগ কিংবা বিচারিক কার্যক্রম দেরিতে শুরুর বিষয়টিও কর্তৃপক্ষের নজরে এসেছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘অনেকে সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নির্ধারিত সময়ের পূর্বে একাধিকবার কর্মস্থল ত্যাগ করছেন। এ ছাড়া অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না। কোনো কোনো ক্ষেত্রে এজলাসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম সমাপ্ত করছেন।’

এ ধরনের কর্মকাণ্ড বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তি বিঘ্নিত করছে এবং বিচারিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে প্রশাসন। সার্কুলারে আরও বলা হয়েছে, ‘বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা, মামলাজট নিরসন এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতিশীলতা আনার লক্ষ্যে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ

ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা একান্ত আবশ্যক।’

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনের সই করা এই নির্দেশনায় বলা হয়েছে, ‘সকল বিচার বিভাগীয় কর্মকর্তা যেন প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকেন ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে নিজ কর্মস্থল ত্যাগ না করেন এবং সপ্তাহান্তে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে বিলম্ব না করেন। কর্মদিবসে নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করাসহ এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করেন এবং কোনো যৌক্তিক কারণ ব্যাতীত নির্ধারিত সময়ের পূর্বে এজলাসের বিচারিক কার্যক্রম সমাপ্ত না করেন তৎমর্মে সংশ্লিষ্ট সকলকে পুনরায় নির্দেশ দেওয়া হলো।’


items-center w-full">

বিজ্ঞাপন

নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে গণ্য করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সার্কুলারে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন লিভারপুলের এনগুমোহা কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে পথচারী জাহাঙ্গীর আহত ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ