ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ November, ২০২৬

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ November, ২০২৬ |

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আইএমএফের শর্ত ও কর্মসূচিকে সমন্বয় করার কাজ চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এই সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন করে সবকিছু স্বাভাবিক গতিতে ফিরবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আজ রোববার কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনব্যাপী

এই সম্মেলন শুরু হয়েছে এবং সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ( জাইকা) সঙ্গে উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের পর আইএমএফের সঙ্গেও আলোচনা চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সমন্বয় শেষ করে কর্মসূচি স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করছি।’

অর্থমন্ত্রী আরও মন্তব্য করেন যে, আইএমএফের সঙ্গে বাতিল হওয়া ঋণ কর্মসূচিটি হয়েছিল আগের ‘অনির্বাচিত’

সরকারের সময়ে। তিনি বলেন, ‘তখন যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি।’

বিজ্ঞাপন

উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে বলে অর্থমন্ত্রী যুক্তি দেন। তিনি জানান, দেশের অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে মিল রেখেই সব সহযোগী সংস্থার কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।

আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে—এমন আলোচনা নাকচ করে দিয়ে

অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। যেসব বিষয়ে আইএমএফের সঙ্গে মতপার্থক্য রয়েছে, তা সমাধানে দুটি কার্যদল (ওয়ার্কিং গ্রুপ) কাজ করছে। দুই পক্ষের আলোচনার মাধ্যমে শর্ত ও কর্মসূচির প্রয়োজনীয় সমন্বয় করা হবে বলে তিনি জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ওয়ার্কিং গ্রুপের কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের অবস্থান হলো আইএমএফের সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বন্ধ করা নয়; বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের স্বার্থ এবং সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ