৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত; এটাই হচ্ছে বিএনপির অবস্থান। তবে এটা শুধু বিএনপির দাবি নয়, দেশের ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। রোববার (৮ জুন) দুপুরে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই। ডিসেম্বরের পর রমজান মাস শুরু হবে, যেটি সংযম ও ধর্মীয় অনুভূতির মাস। এরপর শিক্ষার্থীদের পরীক্ষা, আবহাওয়ার প্রতিকূলতা এবং ঘূর্ণিঝড়ের সময় চলে আসবে। তাই নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই। এটি ক্ষুদ্র একটি গোষ্ঠীর স্বার্থে করা হচ্ছে বলেই সন্দেহ দেখা দিয়েছে। আমির খসরু বলেন, নির্বাচনের সময়

নিয়ে প্রধান উপদেষ্টা এপ্রিলের যে প্রস্তাব দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। সংস্কার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ঐকমত্যের ভিত্তিতে এগুলো বাস্তবায়িত হচ্ছে। আর এতে এক থেকে দেড় মাসের বেশি সময় লাগবে না। এছাড়া বিচার প্রক্রিয়াও এগোচ্ছে। সরকারের দায়িত্ব হচ্ছে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসা, বিচার করবে আদালত। যদি বর্তমান সরকার সেটা না পারে, বিএনপি সেটা নিশ্চিত করবে। তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। কেউ মাঠে, কেউ ধানখেতে রাত কাটিয়েছে। এত ত্যাগের পর দল আরও শক্তিশালী হয়েছে। এই ত্যাগই দলের সবচেয়ে বড় শক্তি। বিএনপির এ নেতা বলেন, পরিচ্ছন্ন ও সহনশীল রাজনীতি করতে হবে। অন্যের মতের প্রতি শ্রদ্ধা দেখাতে

হবে। সাংঘর্ষিক রাজনীতি নয়, আমরা চাই রাজনৈতিক সংস্কার ও জনগণের সঙ্গে সংযোগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে