৭৭ শতাংশ বেড়েছে সরকারের ব্যাংকঋণ, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা বেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬

৭৭ শতাংশ বেড়েছে সরকারের ব্যাংকঋণ, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা বেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬ |
রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি, ঋণের সুদ পরিশোধে বাড়তি ব্যয় এবং সঞ্চয়পত্রে নেতিবাচক প্রবণতার কারণে ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকব্যবস্থার ওপর সরকারের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরজুড়ে সরকার ব্যাংকব্যবস্থা থেকে ১ লাখ ৩৪ হাজার ৫৭১ কোটি টাকা নিট ঋণ নিয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৭৭ শতাংশ বেশি। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের অর্থনীতিবিষয়ক সামগ্রিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল ৭৬ হাজার ১২৫ কোটি টাকা। সর্বশেষ অর্থবছরে সরকারের ঋণগ্রহণ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। তবে বাস্তবে সেই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩০ হাজার ৫৭১ কোটি টাকা বেশি ঋণ নিতে হয়েছে সরকারকে। প্রতিবেদন অনুযায়ী, সরকারের

অতিরিক্ত ঋণের প্রায় পুরো অংশই এসেছে তফসিলি বা বাণিজ্যিক ব্যাংক থেকে। অর্থবছরে এসব ব্যাংক থেকে সরকার নিট ১ লাখ ৩৮ হাজার ৯৪৩ কোটি টাকা ঋণ নিলেও বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের নিট দায় ৪ হাজার ৩৭২ কোটি টাকা কমেছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন অর্থ সৃষ্টির পরিবর্তে বাণিজ্যিক ব্যাংকের আমানত ও বিনিয়োগযোগ্য তহবিলের ওপরই নির্ভর করেছে সরকার। অন্যদিকে, ব্যাংকের বাইরের উৎস থেকে সরকারের ঋণগ্রহণে বড় ধরনের পতন দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে যেখানে এসব উৎস থেকে সরকারের নিট ঋণ ছিল ৩৯ হাজার ৫১০ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে তা নেমে হয়েছে ঋণাত্মক ৫৬৮ কোটি টাকা। অর্থাৎ নতুন ঋণ নেওয়ার চেয়ে সরকার পরিশোধ করেছে বেশি। এই পরিস্থিতির

অন্যতম কারণ হিসেবে জাতীয় সঞ্চয়পত্রে দুর্বল বিক্রির বিষয়টি উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক ৬ হাজার ৬৩ কোটি টাকা হয়েছে। অর্থাৎ নতুন করে সঞ্চয়পত্র কেনার তুলনায় নগদায়ন বা ভাঙানোর পরিমাণ ছিল বেশি। সরকারকে ব্যাংকমুখী হওয়ার আরেকটি বড় কারণ ছিল রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য ঘাটতি। জুলাই থেকে মে পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করলেও তা লক্ষ্যমাত্রার মাত্র ৮১ দশমিক ৫৮ শতাংশ। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়ায় প্রায় ৮১ হাজার ৪৪৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মতে, রাজস্ব প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম থাকা, ঋণের সুদ পরিশোধে বাড়তি ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে সরকারি

ব্যয় বৃদ্ধি—এই তিনটি কারণ সরকারি ঋণ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এদিকে সরকারি ঋণ বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতি অব্যাহত রয়েছে। মে মাস শেষে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ৯৮ শতাংশে, বিপরীতে একই সময়ে সরকারের নিট ঋণ বেড়েছে ২৪ দশমিক ৬১ শতাংশ। তবে ব্যাংক আমানত ১১ দশমিক ৪১ শতাংশ এবং ব্রড মানি ১২ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিতে মিশ্র চিত্র বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেশের অর্থনীতিতে ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের প্রবণতাই উঠে এসেছে। একদিকে প্রবাসী আয় ৩০ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, চলতি হিসাবের ভারসাম্য এবং সামগ্রিক পরিশোধ ভারসাম্যে উন্নতি হয়েছে। অন্যদিকে উৎপাদন ও

রপ্তানি খাতে দুর্বলতা স্পষ্ট। জুলাই-এপ্রিল সময়ে বড় শিল্প উৎপাদন ১ দশমিক ৪২ শতাংশ কমেছে, যেখানে আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৯৭ শতাংশ। একই সঙ্গে রপ্তানি প্রবৃদ্ধিও ৮ দশমিক ৬০ শতাংশ থেকে কমে মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে, ব্যাংকিং খাতের তারল্য, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক খাতের বিভিন্ন সূচকে উন্নতি হলেও উৎপাদন, রপ্তানি এবং বেসরকারি বিনিয়োগে গতি ফেরেনি। ফলে অর্থনীতির সামগ্রিক চিত্র এখনো মিশ্রই রয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ