৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ |
জাপানের পশ্চিমাঞ্চলে আজ মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৫.৮ মাত্রার কাছাকাছি বা সামান্য কম ছিল। জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে জাপানের শিন্দো স্কেলে কম্পনের মাত্রা পাঁচের কিছুটা বেশি ছিল। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার ছোট ছোট ভূমিকম্প আঘাত হেনেছে, সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। ইউটিলিটি কোম্পানি চুগোকু ইলেকট্রিকের বরাত

দিয়ে সম্প্রচারক এনএইচকে জানিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিমানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অপারেটর জেআর ওয়েস্ট জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পের সাথে এর কোনও সম্পর্ক আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়