৫ মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিবাচক মোড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ August, ২০২৬

৫ মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিবাচক মোড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ August, ২০২৬ |
আগের কার্যদিবসে এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছানোর পর শুক্রবার মার্কিন ডলারের দাম আবারও বেড়েছে। এর জেরে স্বর্ণের দাম ২ শতাংশ কমেছে। তবে মূল্যস্ফীতির নিম্নমুখী সূচকের কারণে যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়ার আশঙ্কা কমে যাওয়ায়, গত পাঁচ মাসের মধ্যে এই প্রথমবারের মতো মাস শেষে লাভের মুখ দেখতে যাচ্ছে স্বর্ণ। খবর রয়টার্সের। শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১.৩ শতাংশ কমে ৪,০৪৯.৮৩ ডলারে দাঁড়ায়, যা দিনের শুরুতে ২ শতাংশ পর্যন্ত কমেছিল। আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন স্বর্ণের আগাম দাম (ফিউচারস) ১.৩ শতাংশ কমে ৪,১০৭ ডলারে নেমে এসেছে। তবে দরপতন সত্ত্বেও চলতি মাসে এখন পর্যন্ত

স্বর্ণের দাম ১.১ শতাংশ বেড়েছে, যা গত ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ মাসিক বৃদ্ধি। মূলত মূল্যস্ফীতির নিম্নমুখী সূচকের কারণেই সার্বিকভাবে এই দাম বেড়েছে। এর ফলে ব্যবসায়ীরা চলতি বছরের জন্য ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কমিয়ে দিয়েছেন। এ ছাড়া চলতি মাসের শুরুতে তেলের দাম কমে ইরান যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে আসাও একটি বড় কারণ। বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, টানা চার মাসের লোকসানের ধারা শেষ করার দ্বারপ্রান্তে থাকলেও মনস্তাত্ত্বিক ৪,০০০ ডলারের ওপরে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বেশ লড়াই করতে হচ্ছে এই মূল্যবান ধাতুকে। তিনি আরও বলেন, ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ হয়তো কেন্দ্রীয় ব্যাংকের মনোযোগ কেবল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুদের হার বৃদ্ধির মধ্যেই

সীমাবদ্ধ রাখবেন না—এমন প্রত্যাশাতেই স্বর্ণের দাম ৪,০০০ ডলারের ওপরে টিকে রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা যায়, জুনে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনায় তেলের দাম বেড়ে যাওয়ায় এই স্বস্তি সম্ভবত সাময়িক হতে চলেছে। চলতি সপ্তাহে ওয়ার্শ সুদের হার বাড়ানোর কোনো ইঙ্গিত না দিয়েই মূল্যস্ফীতি কমিয়ে আনার ব্যাপারে তার অবিচল প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। বৃহস্পতিবার প্রায় ২.৪ শতাংশ দরপতনের পর ডলারের দাম এখন স্থিতিশীল রয়েছে, যা ২০২৩ সালের জানুয়ারির পর এক দিনে সর্বোচ্চ দরপতন ছিল। অন্যান্য মুদ্রার মজুতদারদের কাছে শক্তিশালী ডলার স্বর্ণ কেনাকে আরও ব্যয়বহুল করে তোলে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির ৬৫ শতাংশ সম্ভাবনা

দেখছেন, যা এক সপ্তাহ আগেও ৮০ শতাংশের বেশি ছিল। অন্যদিকে, শুক্রবার এক বিবৃতিতে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা সৌরবিদ্যুৎ কোম্পানিগুলোকে ‘অস্বাস্থ্যকর’ মূল্য প্রতিযোগিতায় না জড়ানোর আহ্বান জানিয়েছে। সোলার ফটোভোলটাইক প্যানেলে ব্যবহৃত অন্যতম প্রধান শিল্প ধাতু হলো রুপা। এদিকে, আন্তর্জাতিক বাজারে স্পট সিলভার বা রুপার দাম ২.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৭.৭৬ ডলারে নেমে এসেছে। প্ল্যাটিনামের দাম ০.৬ শতাংশ কমে ১,৬৫০.১৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৮ শতাংশ কমে ১,২৮১.১৮ ডলারে নেমেছে। তবে দাম কমলেও এই দুই ধাতুই মাস শেষে লাভের পথে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান