৫৮ শতাংশ ইহুদির আস্থা হারিয়েছেন নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

৫৮ শতাংশ ইহুদির আস্থা হারিয়েছেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রায় ৫৮ শতাংশ ইহুদিই আস্থা হারিয়েছেন। সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত ওই জরিপের ফলাফল অনুযায়ী, নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পর এই আস্থার সংকটের সৃষ্টি হয়েছে। ইসরাইলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী বিশ্বাস করেন, গাজা যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের কারণেই দীর্ঘায়িত হবে। এছাড়া জরিপে আরও উঠে এসেছে যে, ৬২ শতাংশ ইহুদি বিশ্বাস করেন সাবেক প্রতিরক্ষা ও যুদ্ধ মন্ত্রী গ্যালান্টের উত্তরসূরি হিসাবে নিযুক্ত ইসরাইল কাৎজ এই পদে সঠিক ব্যক্তি নন। জরিপের আরেকটি ফলাফলে দেখা গেছে, প্রায় ৪৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইলের

গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে হতাশাবাদী। সম্প্রতি গ্যালান্টকে বরখাস্ত করার পর নেতানিয়াহু জানান যে, তার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে ‘আস্থার সংকট’ যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করছিল। গ্যালান্টের ওপর নেতানিয়াহুর অভিযোগ, তিনি গাজায় ‘জিম্মি-মুক্তি চুক্তির’ পক্ষে ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৩,৫৫২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১০২,৭৬৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান