৪৫ ভেনেজুয়েলান কর্মীকে ছুটিতে পাঠাল ডিজনি ওয়ার্ল্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

৪৫ ভেনেজুয়েলান কর্মীকে ছুটিতে পাঠাল ডিজনি ওয়ার্ল্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় থিম পার্ক ডিজনি ওয়ার্ল্ডে কাজ করা ভেনিজুয়েলার ৪৫ নাগরিককে ছুটিতে পাঠানো হয়েছে। আইনি জটিলতায় তাদের ছুটিতে পাঠিয়েছে ডিজনি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। তবে ছুটিতে পাঠানো কর্মীরা ডিজনির দেওয়া বিভিন্ন সুবিধা ও সুযোগ-সুবিধা পেতে থাকবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে ভেনিজুয়েলার অভিবাসীদের অস্থায়ী সুরক্ষা অবস্থা (টিপিএস) বাতিল করার অনুমতি দিয়েছে। এর জেরেই ৪৫ কর্মীকে ছুটিতে পাঠায় ডিজনি ওয়ার্ল্ড। শুক্রবার এক বিবৃতিতে ডিজনি জানিয়েছে, ‘আইনের লঙ্ঘন না হয়, তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমাদের সব কর্মীর স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ—বিশেষ করে যখন তারা পরিবর্তিত অভিবাসন নীতির মধ্য দিয়ে যাচ্ছেন।’ ছুটিতে পাঠানো কর্মীদের প্রায় দুই-তৃতীয়াংশই

ইউনিয়ন চুক্তির আওতায় কর্মরত ছিলেন। ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে ইউনিয়ন শ্রমিকদের জন্য প্রচলিত নিয়ম অনুসারে, কর্মীরা যদি চাকরি হারানোর এক বছরের মধ্যে বৈধ কর্মসংস্থান অনুমোদন উপস্থাপন করতে পারেন তাহলে তারা আগের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নিয়েই পুনর্বহাল হতে পারবেন। ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল ইউনিয়নের লোকাল ১৬২৫-এর সেক্রেটারি-ট্রেজারার জুলি জারকোভিচ বলেন, ‘এটি খুবই হতাশাজনক। ডিজনিকে খলনায়ক বানানো হচ্ছে। কিন্তু বাস্তবে তাদের করার কিছুই ছিল না।’ তিনি আরও বলেন, ‘যদি ডিজনি তাদের ছুটিতে না পাঠাত তাহলে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) ডিজনি ওয়ার্ল্ডে অভিযান চালাত। তাহলে পরিস্থিতি আরও জটিল হতো।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান