৩ দাবিতে দক্ষিণ কোরিয়ার ভিসাপ্রত্যাশীদের আন্দোলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫

৩ দাবিতে দক্ষিণ কোরিয়ার ভিসাপ্রত্যাশীদের আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫ |
সরকারি এজেন্সি বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগসহ তিন দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও করেছেন দক্ষিণ কোরিয়ার ভিসাপ্রত্যাশীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী নানা দাবি নিয়ে তারা সেখানে জড়ো হন। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ ভবনের প্রবেশ ফটক বন্ধ করে সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর কিছুক্ষণ পর ভবন থেকে বের হওয়ার ফটকও বন্ধ করে দেন কোরিয়া গমনেচ্ছু আন্দোলনকারীরা। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন। আন্দোলনকারী কর্মীরা বলেন, ইপিএসের মাধ্যমে কোরিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে দুটি মাধ্যমে কাজ করে বোয়েসেল এবং এইচআরডি-কোরিয়া। আমরা বোয়েসেল এবং এইচআরডি-কোরিয়ার ইপিএস পদ্ধতির কিছু যৌক্তিক সংস্কার চাই। এর মধ্যে বোয়েসেলের কর্মকর্তাদের

অবহেলা ও অদক্ষতার কারণে চাহিদার চেয়ে অতিরিক্ত সার্কুলার দিয়ে রোস্টার করার ফলে হাজার হাজার রোস্টারভুক্ত ভিসাপ্রত্যাশী ডিলিট হয়েছে এবং ভবিষ্যতে ডিলিট হওয়ার পথে। ভাষা ও স্কিল টেস্ট পাস করা ২১ হাজার ভিসাপ্রত্যাশী দুই বছর মেয়াদি রোস্টারভুক্ত হয়ে বসে আছে। এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনেও তারা শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। তখন প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েও বোয়েসেল ও সরকারের কাছ থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি। ভিসাপ্রত্যাশীদের ৩ দফা দাবি ১. অবিলম্বে বোয়েসেলের বর্তমান (এমডি) ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক মো. শওকত আলীসহ মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) বিভাগের এ বি এম আবদুল হালিম এবং তার সংশ্লিষ্ট বৈদেশিক নিয়োগ শাখা

১ ও ২-এর সব ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক (আইটি) মো. নূরুল ইসলাম কিরণ এবং ইপিএস সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ব্যর্থতার দায় নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। ২. ইপিএসের বর্তমান সংকট নিরসনে এবং ডিলিট হওয়া কর্মীদের পুনঃরোস্টার, ব্যাচভিত্তিক সাল ও সিরিয়াল অনুযায়ী ভিসা ইস্যু বৃদ্ধি ও ২১ হাজার কর্মীর স্বপ্নভঙ্গ ঠেকাতে রাষ্ট্রকে কূটনৈতিকভাবে সরাসরি হস্তক্ষেপ করতে হবে এবং এসব বিষয় নিয়ে ছাত্র-প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি আলোচনায় বসতে হবে। ৩. বোয়েসেলের ফ্যাসিস্ট আমলের পুরাতন অনিয়ম ও অন্যায় কাঠামো ভেঙে ফেলে পুরো বোয়েসেলের ব্যবস্থাকে নতুনরূপে সংস্কার করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা