৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬

৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ |
ফ্লোরিডা স্টেইটে প্রতিবেশীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, সাজা পাওয়া ওই ব্যক্তি হলেন চ্যাডউইক স্কট উইলেসি (৫৮)। তাকে ফ্লোরিডা স্টেইট প্রিজনে সন্ধ্যা ৬টা থেকে তিন ধরনের ওষুধ প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ১৯৯০ সালে মার্লিস সাথার নামের এক নারীকে হত্যা, চুরি, ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন উইলেসি। আদালতের নথি অনুযায়ী, ১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে মধ্যাহ্নভোজের বিরতিতে নিজ বাড়িতে ফিরে এসে উইলেসিকে চুরি করা অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন সাথার।পরে উইলেসি একটি ভোঁতা বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন এবং হাত-পা বেঁধে শ্বাসরোধের চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে সাথারের শরীরে পেট্রোল

ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর উইলেসি ভুক্তভোগীর গাড়ি ও অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যান এবং তার এটিএম কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করেন। পরে সাথার কর্মস্থলে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। ওই ঘটনায় ১৯৯১ সালে আদালতে ৯-৩ ভোটে মৃত্যুদণ্ডের সুপারিশের ভিত্তিতে উইলেসিকে সাজা দেওয়া হয়। তবে ১৯৯৪ সালে বিচারিক ত্রুটির কারণে ফ্লোরিডা সুপ্রিম কোর্ট নতুন করে শুনানির নির্দেশ দেয়। পরবর্তী সময়ে ১৯৯৫ সালে নতুন জুরি ১১-১ ভোটে পুনরায় মৃত্যুদণ্ড বহাল রাখে। সর্বশেষ আপিলগুলো গত সপ্তাহে খারিজ হয়ে যায়। মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে উইলেসির করা আবেদনগুলোও নাকচ হয়। চলতি বছর ফ্লোরিডায় এটি পঞ্চম মৃত্যুদণ্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও