ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের
মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল
ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা
ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর
‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’
এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা
৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
সবশেষ সমন্বয়ে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় দেশের বাজারের জন্য সবশেষ সোনার নতুন দাম নির্ধারণ করেছিল বাজুস।
মঙ্গলবার (৩১ মার্চ) সেই রেটেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৮ দফা, কমানো হয়েছে ২১ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৬ দফা, কমানো হয়েছে ১৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম; যার মধ্যে
বাড়ানো হয়েছিল ১০ বার, আর কমানো হয়েছিল মাত্র ৩ বার। সবশেষ মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।