ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
২৮৬ দিন পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখলমুক্ত করলেন নেতাকর্মীরা
২৮৬ দিন পর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখলমুক্ত করেছেন নেতাকর্মীরা।
আজ ১৮ই মে, রোববার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয় তারা। এরপর আওয়ামী লীগের কার্যালয়ে টানানো জুলাইয়ের ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এসময় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” এবং শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হয়।
এর আগে ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব মিছিলে অংশ নিয়ে তারা ড. ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেন এবং ‘দেশ বিক্রির ষড়যন্ত্র’ রুখে দেওয়ার ঘোষণা দেন।
রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মতিঝিল, গুলিস্তান, বাংলামোটর, মালিবাগ, আসাদগেট, রমনা পার্ক ও উত্তরা এলাকায়
পৃথকভাবে এই মিছিলগুলো অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানার আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব মিছিলে অংশ নেন। সর্বশেষ তথ্য অনুসারে, ঢাকায় আজ ৩৯টি স্থানে পৃথক পৃথক মিছিল হয়েছে।
পৃথকভাবে এই মিছিলগুলো অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানার আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব মিছিলে অংশ নেন। সর্বশেষ তথ্য অনুসারে, ঢাকায় আজ ৩৯টি স্থানে পৃথক পৃথক মিছিল হয়েছে।



