২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
দেশে করোনা আক্রান্ত হয়ে শুক্রবার দুইজন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ৫০২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। মারা যাওয়া দুইজনই নারী—এদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং অপরজন ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে। তাদের একজন ঢাকা মহানগরের এবং অপরজন চট্টগ্রামের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১৩৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৮ জনের। আজ শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। এতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি

৫৭ লাখ ২৬ হাজার ৭৯৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান