ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম
এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ
একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই
একুশে বইমেলা পিছিয়ে ভোটের পর, শুরু ২০ ফেব্রুয়ারি
সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক
অমর একুশে বইমেলা স্থগিত
অমর একুশে বইমেলা শুরু চলতি বছরের ১৭ ডিসেম্বর
২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
পূর্বনির্ধারিত ২০ ফেব্রুয়ারি থেকেই এবারের অমর একুশে বইমেলা শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। একই সঙ্গে পবিত্র রমজান মাসে মেলা আয়োজন করায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির ব্যবস্থা রাখা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাষাশহিদদের স্মরণে একুশে উদ্যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অংশীজনদের সমন্বয়ে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। সময়ের ধারায় এই আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো
এবার পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। সব দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একাধিক বৈঠকে সর্বসম্মতিক্রমে মেলার শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।