২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া। বৃহস্পতিবার তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে চতুর্থবারের মতো পরপর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা। এর আগে নামিবিয়া অংশ নিয়েছিল ২০২১ (সুপার ১২), ২০২২ ও ২০২৪ (গ্রুপ পর্ব) আসরে। এবারের সাফল্যে তারা টানা চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে খেলবে। তানজানিয়ার অধিনায়ক কাসিম নাসোরো টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও নামিবিয়া শেষ পর্যন্ত তোলে ৬ উইকেটে ১৭৪ রান। ইনিংস গুছিয়ে তোলেন অধিনায়ক গারহার্ড এরাসমাস ও অলরাউন্ডার জেজে স্মিট। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারানোর পর এরাসমাস ৪১ বলে ৫৫ রান করেন ৬টি চার মেরে। অন্যদিকে স্মিট অপরাজিত থাকেন

৪৩ বলে ৬১ রানে, যেখানে ছিল ১টি চার ও ৪টি ছক্কা। বল হাতেও দাপট দেখান জেজে স্মিট। ষষ্ঠ ওভারে টানা দুই বলে তুলে নেন আরুন যাদব ও ধ্রুমিত মেহতার উইকেট, পরে ফেরান মুকেশ সুথারকে। তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট। এছাড়া বেন শিকোঙ্গো নেন ২১ রানে ৩ উইকেট। তানজানিয়ার ব্যাটাররা কিছুটা প্রতিরোধ গড়লেও তা ম্যাচের মোড় ঘোরাতে যথেষ্ট হয়নি। নির্ধারিত ২০ ওভারে তারা থামে ১১১ রানে, ফলে হেরে যায় ৬৩ রানে। এর ফলে নামিবিয়ার সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকারও, যারা সরাসরি কোয়ালিফাই করেছে। আফ্রিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে যাবে জিম্বাবুয়ে ও কেনিয়ার মধ্যে সেমিফাইনালের বিজয়ী দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর