১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬

১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ |
আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত বাংলাদেশি তরুণ উদ্যোক্তা তুর্কী শাকিব উদ্দিন ২০২৬ সালের মধ্যে ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য নির্ধারণ করেছেন। ইতোমধ্যে তিনি মালয়েশিয়া, মালদ্বীপ, দুবাই, মিশর, সিঙ্গাপুর, নেপাল, কিরগিজস্তান, আজারবাইজান, তুরস্ক, কাতার, কুয়েত এবং প্রতিবেশী দেশ ভারত ভ্রমণ সম্পন্ন করেছেন। ঢাকায় জন্ম নেওয়া শাকিব উদ্দিনের বাবা মো. জহির উদ্দিন ভূইয়া ও মা শাহিনূর খানম। সেনা কর্মকর্তা বাবার কর্মস্থলের সুবাদে তিনি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইল ও ময়মনসিংহ সেনানিবাস এলাকায় বেড়ে ওঠেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ ও অর্থনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে সম্মানসূচক দীর্ঘমেয়াদি ‘গোল্ডেন ভিসা’ প্রদান করেছে। এ ভিসাধারীরা পাঁচ

থেকে দশ বছর পর্যন্ত দেশটিতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান। উদ্যোক্তা হিসেবে শাকিব উদ্দিন সংযুক্ত আরব আমিরাতে তার প্রতিষ্ঠানে বহু বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছেন বলে জানা গেছে। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এদিকে তার নিজস্ব প্রতিষ্ঠান ‘গ্লোবাল ট্রেড’-এর তত্ত্বাবধানে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের অভিজাত রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত রিসোর্টটিতে প্রায় ১,০০০টি কক্ষ এবং শতাধিক নাগরিক সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। মাসিক কিস্তির ভিত্তিতে মধ্যবিত্ত বিনিয়োগকারীরাও প্রকল্পটিতে অংশ নিতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত রিসোর্টে ফাইভ স্টার মানের আবাসন সুবিধার পাশাপাশি

শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, উপাসনালয়, জিমনেশিয়াম, সুইমিংপুল, রেস্তোরাঁ ও শিশুদের বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন আধুনিক সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়