হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন পাকিস্তানের খেলোয়াড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন পাকিস্তানের খেলোয়াড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
এক করুণ ঘটনায় পাকিস্তান কাবাডি অঙ্গন শোকে ডুবে গেছে। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কাবাডি খেলোয়াড় মাখা জাট জাহানিয়ান মান্ডিওয়ালা। ভেহারিতে খেলার মাঠেই হঠাৎ পড়ে যান মাখা জাট। সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও আর ফিরিয়ে আনা যায়নি। তার হঠাৎ মৃত্যুতে কাবাডি খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খেলাটির প্রতি নিবেদন ও ভালোবাসার জন্য পরিচিত ছিলেন তিনি। পাকিস্তান কাবাডি ফেডারেশনের সভাপতি শফি হুসাইন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সরওয়ার রানা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সাধারণ সম্পাদক সরওয়ার বলেন, ‘এই দুঃখজনক ঘটনা আমাদের নজরে এসেছে। মাঠে একজন খেলোয়াড়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ তিনি আরও বলেন, ‘আমরা দোয়া

করি মহান আল্লাহতালা তার পরিবারকে ধৈর্য দান করুন। পুরো কাবাডি পরিবার এই অকাল মৃত্যুর ঘটনায় মর্মাহত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার