হৃদরোগের ঝুঁকি বাড়ায় মুখের ব্যাকটেরিয়া: গবেষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫
     ৫:২৭ অপরাহ্ণ

হৃদরোগের ঝুঁকি বাড়ায় মুখের ব্যাকটেরিয়া: গবেষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:২৭ 96 ভিউ
মুখগহ্বরের সাধারণ ব্যাকটেরিয়া হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। সাম্প্রতি এক ফিনিশ গবেষণায় এই তথ্য উঠে এসেছে,যা দাঁতের স্বাস্থ্য এবং হৃদরোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরেছে। গবেষকরা দেখতে পেয়েছে, মুখে পাওয়া যায় এমন ব্যাকটেরিয়া হৃদ্যন্ত্রের ধমনী প্রাচীরে প্রবেশ করতে পারে এবং সেখানে একটি ঘন প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যাকে বায়োফিল্ম (biofilm) বলা হয়। এই বায়োফিল্ম ব্যাকটেরিয়াগুলোকে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ও ওষুধের প্রভাব থেকে রক্ষা করে। তবে যখন এই বায়োফিল্ম ভেঙে পড়ে, তখন রক্তনালিতে প্রদাহ সৃষ্টি হয়। এতে ধমনীর প্রাচীর দুর্বল হয়ে পড়ে এবং রক্ত জমাট বাঁধার আশঙ্কা বেড়ে যায়। ফলস্বরূপ, ধমনী বন্ধ হয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি দেখা দেয়। গবেষণার ফলাফল ফিনল্যান্ডে

পরিচালিত এই গবেষণায় হঠাৎ হৃদ্রোগে মারা যাওয়া ব্যক্তিদের টিস্যু নমুনা এবং হার্ট সার্জারি করা ৯৬ জন রোগীর ধমনী থেকে নমুনা নেওয়া হয়। গবেষণায় দেখা গেছে, প্রায় ৬০ শতাংম রোগীর ধমনী প্রাচীরে ভিরিডান্স স্ট্রেপ্টোকোক্কাস (viridans streptococci) নামক ব্যাকটেরিয়া পাওয়া গেছে — যা সাধারণত মানুষের মুখে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, এই ব্যাকটেরিয়াগুলোর উপস্থিতি কাকতালীয় নয়; বরং এগুলো ধমনীর ভেতরের চর্বিযুক্ত সুরক্ষা স্তরকে দুর্বল করে তোলে, যার ফলে তা সহজেই ফেটে যেতে পারে এবং প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দাঁতের যত্নে অবহেলা করা উচিত নয়, কারণ খারাপ মৌখিক স্বাস্থ্য সরাসরি হৃদরোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। পরামর্শ দাঁত ও মাড়ি পরিষ্কার রাখা এবং হৃদরোগের ঝুঁকি

কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। সূত্র: সামাটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাপক বিভ্রাটে ইউটিউব, ভোগান্তিতে ব্যবহারকারীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা, মহাসড়ক অবরোধ ভূমিকম্পে কাঁপল দেশ আরব আমিরাতে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় ভেনেজুয়েলায় শত শত রাজনৈতিক বন্দির মুক্তির সম্ভাবনা দ্যা হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, সর্বোচ্চ ক্যাটাগরিতে মোস্তাফিজ ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন! মহান একুশে ফেব্রুয়ারি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে বাসায় তানিয়া বৃষ্টি ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ : মার্কিন সুপ্রিম কোর্ট সারা দেশে রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ৫৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত চলমান থাকা স্বত্বেও নির্বাচনের ৩দিন আগে ফয়েজ আহমদ তৈয়্যবকে সেইফ এক্সিট দিলো ইউনূস; নেপথ্যে কোন স্বার্থ? নিজের অর্থ সম্পদ বাড়িয়ে নিয়েছে কিন্তু দেশের অর্থনীতিকে করেছে পঙ্গু আওয়ামী লীগঃ মাথা নোয়াবার নয় আওয়ামী লীগঃ মাথা নোয়াবার নয় ‘জামায়াতের হাত থেকে বাঁচতে নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে মানুষ’: সাংবাদিক নুরুল কবির