হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান কে এই নাইম কাসেম? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪
     ৫:০৬ অপরাহ্ণ

হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান কে এই নাইম কাসেম?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ | ৫:০৬ 132 ভিউ
ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের পর সংগঠনটির প্রধান হওয়ার কথা ছিল হাশেম সাফিউদ্দীনের। তবে গত কিছুদিন ধরেই হদিস মিলছে না তার। এই অবস্থায় মঙ্গলবার সামনে এসেছেন হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেমের নাম। সব ঠিক থাকলে তিনিই হতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান নেতা। কিন্তু প্রশ্ন হলো- কে এই নাইম কাসেম? হিজবু্ল্লাহর এই নেতা গত ৩০ বছর ধরে ইরান সমর্থিত আন্দোলনে একজন সিনিয়র ব্যক্তিত্ব। যিনি সম্প্রতি বলেছেন, সশস্ত্র গোষ্ঠী লেবাননের জন্য যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টাকে সমর্থন জানান তিনি। সম্প্রতি একটি অজ্ঞাত স্থান থেকে বক্তৃতায় কাসেম বলেন, ‘হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে দ্বন্দ্বে একটি যুদ্ধ ছিল; কে প্রথমে কাঁদে। আমি তাদের বলতে চায় হিজবুল্লাহ প্রথমে

কাঁদবে না। ইসরাইলের ‘বেদনাদায়ক আঘাত’ সত্ত্বেও দলটির সক্ষমতা অক্ষত আছে।’ তার এমন ঘোষণা ও ৩০ মিনিটের বক্তৃতার পর কাসেমকে নিয়ে হচ্ছে আলোচনা। জানা যায়, ১৯৯১ সালে সশস্ত্র গোষ্ঠীর তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভির দ্বারা উপপ্রধান নিযুক্ত করা হয়েছিল তাকে। এর ঠিক পরের বছর ইসরাইলি হেলিকপ্টার হামলায় নিহত হন মুসাভির। নাসরুল্লাহ যখন নেতা হয়েছিলেন তখন কাসেম তার ভূমিকায় ছিলেন এবং দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর অন্যতম প্রধান মুখপাত্র ছিলেন। গত বছরও বিদেশী মিডিয়ায় ইসরাইলের সঙ্গে আন্তঃসীমান্ত নিয়ে সাক্ষাত্কার দিয়েছেন তিনি। আর এবার সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার দ্বিতীয়বার টেলিভিশনে ভাষণ দিলেন তিনি। গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরাইলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর শীর্ষ

নেতৃত্বের প্রথম সদস্য হিসেবে টেলিভিশনে মন্তব্য করেন কাসেম। গত ৩০ সেপ্টেম্বর বক্তৃতায় কাসেম বলেন, ‘হিজবুল্লাহ তার মহাসচিবের একজন উত্তরসূরি বেছে নেবে এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘আমরা যা করছি তা হল নূন্যতম... আমরা জানি যে যুদ্ধ দীর্ঘ হতে পারে।’ নাইম কাসেম, লেবাননের দক্ষিণের বৈরুতে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তার রাজনৈতিক সক্রিয়তা লেবাননের শিয়া আমাল আন্দোলনের মাধ্যমে শুরু হয়। তিনি ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পরিপ্রেক্ষিতে দলটি ত্যাগ করেন, যা অনেক তরুণ লেবাননের শিয়া কর্মীদের রাজনৈতিক চিন্তাভাবনাকে রূপ দেয়। পরে ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ডদের সমর্থনে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ গঠনের দিকে

পরিচালিত সভায় অংশ নিয়েছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস