‘হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার’—ফেসবুকে বিস্ফোরক মন্তব্য নীলা ইসরাফিলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫

‘হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার’—ফেসবুকে বিস্ফোরক মন্তব্য নীলা ইসরাফিলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পুরনো বক্তব্যের সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী ও মডেল নীলা ইসরাফিল। সেখানে তিনি রাজনীতিকে 'বিশুদ্ধ জ্যামিতি' (Pure Geometry) হিসেবে আখ্যায়িত করেছেন। তার এই পোস্টটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া ওই পোস্টে নীলা ইসরাফিল ইংরেজিতে শিরোনাম করেছেন, "হাসিনা সঠিক - রাজনীতি হলো বিশুদ্ধ জ্যামিতি।" পোস্টের মূল অংশে তিনি তীব্র ভাষায় লেখেন, "হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার। রাজাকারের বাচ্চা। রাজাকারের নাতিপুতি।" বিষয়টিকে আবেগ নয় বরং 'রাজনৈতিক যুক্তি' হিসেবে দাবি করে তিনি ১৯৭১ সালকে এর উৎপত্তিস্থল বা 'অরিজিন পয়েন্ট' হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, "সেখান থেকে আদর্শের একটি সরলরেখা (straight

line of ideology) টানা যায়। চিন্তা, ভাষা, ভঙ্গি এবং অবস্থান—সবই একই দিকে।" নীলা ইসরাফিল তার পোস্টে জ্যামিতিক উপমা ব্যবহার করে আরও ব্যাখ্যা করেন, "নাম পরিবর্তন হয়, দল বদলায়, প্রজন্ম আপডেট হয়, কিন্তু ভেক্টর (vector) ধ্রুবক থাকে। ক্ষমতার আখ্যান ঘোরে, কিন্তু বিশ্বাসঘাতকতার অক্ষ (axis of betrayal) নড়ে না।" পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, "তাই হ্যাঁ, এটি কোনো গালি (abuse) নয়, এটি রাজনৈতিক জ্যামিতির মাধ্যমে প্রকাশিত ঐতিহাসিক ধারাবাহিকতা।" পোস্টটির সাথে নিজের একটি ছবিও যুক্ত করেছেন এই অভিনেত্রী এবং ক্যাপশনে নিজের মানসিক অবস্থা 'broken' বা ভেঙে পড়া হিসেবে উল্লেখ করেছেন। তার এই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!