ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
হাসিনার নির্যাতন-লুটতরাজের কারণে আ.লীগের পতন হয়েছে : মাসুদ সাঈদী
স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, লুটতরাজের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। তার দুঃশাসনের কারণে শেখ মুজিবকেও মানুষ আজ অসম্মান করছে বলে মন্তব্য করেছেন মাসুদ বিন সাঈদী।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মাসুদ সাঈদী বলেন, বিগত ১৫/১৬ বছরে এই এলাকায় তিনজন জাদরেল এমপি ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকলেও এলাকার মানুষের জন্য দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সময়ই হয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে প্রশাসনের তোষামোদি না করে জনগণের এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী
প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পিরোজপুর গড়ে তুলতে চাই। প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক, ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পিরোজপুর গড়ে তুলতে চাই। প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক, ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ।






