হামজাকে পেয়ে জামালের হুঙ্কার, ‘এবার ভারতকে হারিয়েই ছাড়ব’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

হামজাকে পেয়ে জামালের হুঙ্কার, ‘এবার ভারতকে হারিয়েই ছাড়ব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য ‘ডার্বি’ ম্যাচ। এশিয়ান কাপে বাংলাদেশ সে ‘ডার্বি’ই খেলতে যাচ্ছে। তবে ইতিহাসটা দলের পক্ষে কথা বলছে না আদৌ। ভারতের বিপক্ষে জয়টা যে শেষ ২২ বছর ধরে অধরা! সে খরাটা আসছে ম্যাচেই ঘোচাবে বাংলাদেশ, বিশ্বাস বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। ভারত ম্যাচ মানেই বাড়তি চাপ, বিষয়টা ভুলে যাননি জামাল। কেন, সেটাও জানালেন তিনি। বললেন, ‘ভারতের সাথে ম্যাচ মানেই বাড়তি চাপের। এখানে যত মানুষ এসেছে, ভারতে তার চেয়েও বেশি মানুষ সংবাদ সম্মেলনে আসবে। বিষয়টা ভারত হোক বা পাকিস্তান, এমন সব ম্যাচে হবেই। কারণ তাদের বিপক্ষে আমাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসটাই এমন। এসব ডার্বি ম্যাচ।’ তবে এ ম্যাচে বাংলাদেশের জেতার মানসিকতাটা আছে। জামালের কথা,

‘আমাদের মানসিকতা খুবই শক্তিশালী। কোচ যেমন বলেছেন, আমরা ভারতের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত।’ ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো কিছুই ভাবছে না বাংলাদেশ। তা সাফ জানিয়ে দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘এখানে জেতা বা হারার প্রশ্ন, মাঝামাঝি কিছু নেই। এই কক্ষে থাকা প্রত্যেকেই ভারতকে হারাতে চায়। আমি মনে করি, এবার আমরা জিতব।’ কেন, সে প্রশ্নের জবাবটা অধিনায়ক জামাল আর কোচ হাভিয়ের কাবরেরার পাশেই বসে ছিলেন। তিনি হামজা চৌধুরী। বিষয়টা পরিষ্কার কোচ কাবরেরার কথাতেই। তিনি বলেন, ‘২০ দিন অনুশীলন করেছি আমরা। সৌদিতে ভালো সুযোগ সুবিধা ছিল। এখন হামজা আমাদের সঙ্গে আছে, ভারতের প্রতি শ্রদ্ধা আছে, এখন দরকার মেন্টালিটি।’ ভারত বধের সব রসদই তাহলে জমা পড়েছে কাবরেরার

ভাণ্ডারে। এবার তবে ২৫ মার্চের অপেক্ষা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু