হাদির ওপর হামলা কি পূর্বপরিকল্পিত ‘সাজানো নাটক’? নেপথ্যে বিশ্বাসভাজন ‘গুপ্ত’ বন্ধু ও ইমেজ সংকটের সমীকরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫

হাদির ওপর হামলা কি পূর্বপরিকল্পিত ‘সাজানো নাটক’? নেপথ্যে বিশ্বাসভাজন ‘গুপ্ত’ বন্ধু ও ইমেজ সংকটের সমীকরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ |
রাজনীতিবিদ হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। তবে ঘটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠছে, এই হামলা কোনো বিরোধী পক্ষের কাজ নয়, বরং হারানো ইমেজ পুনরুদ্ধার ও সহানুভূতি আদায়ের লক্ষ্যে সাজানো এক ‘আত্মঘাতী নাটক’। এই ঘটনার গভীরে গিয়ে উঠে এসেছে বেশ কিছু অসংগতি ও প্রশ্ন, যা হাদির ওপর হামলার ঘটনাকে সন্দেহের মুখে ঠেলে দিয়েছে। হামলাকারীর পরিচয় ও তার গতিবিধি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, সাদিক কায়েম, হাসনাত বা সারজিসের মতোই হামলাকারী ছাত্রলীগে 'গুপ্ত' বা 'স্লিপার সেল' হিসেবে সক্রিয় ছিল। ৫ আগস্টের পর যেখানে

ছাত্রলীগের নেতাকর্মীরা গণপিটুনি ও গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে ছিল, সেখানে এই ব্যক্তি বুক ফুলিয়ে ঘুরে বেড়িয়েছে। শুধু তাই নয়, সে এই সময়ে চাঁদাবাজিতেও লিপ্ত ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, আগস্টের পটপরিবর্তনের পর নভেম্বরে এসে কার শক্তিতে সে এত বেপরোয়া হয়ে উঠল? নিশ্চিত কোনো শক্তিশালী মহলের সমর্থন ছাড়া এই 'মব জাস্টিস'-এর যুগে এমন 'ডেমকেয়ার' ভাব দেখানো অসম্ভব। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, চাঁদাবাজির অভিযোগে ধরা পড়ে জেল খাটার পরেও সে দ্রুত জামিন পেয়ে যায়। যেখানে সামান্য লীগ সমর্থকরাও জামিন পাচ্ছে না, সেখানে 'পোস্টেড' এই ছেলেটির জামিন পাওয়ার পেছনে কারা কলকাঠি নেড়েছে? জেল থেকে বেরিয়েই সে তথাকথিত 'কিংস পার্টি'র দলে ভিড়ে যায়। অভিযোগ রয়েছে, হাদির সঙ্গে

তার সখ্যতা দীর্ঘদিনের। হাদির আমলেও সে গুপ্ত রাজনীতি করত, যার প্রমাণ হিসেবে বিভিন্ন ফুটেজে হাদির পাশে তাকে একান্তে আলাপ করতে দেখা গেছে। হামলার দিন হামলাকারীর মুখে মাস্ক থাকলেও, অন্যান্য দিনের ফুটেজে দেখা গেছে সে হাদির সঙ্গে মাস্ক ছাড়াই 'ওয়ান টু ওয়ান' বা একান্ত আলাপচারিতায় মগ্ন। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি 'কিলিং মিশনে' এসেছে, সে মাত্র দুদিনে এত ঘনিষ্ঠ হয়ে নেতার কানের কাছে মুখ নিয়ে কথা বলে কীভাবে? এটি একমাত্র দুর্দিনের কোনো বিশ্বস্ত বন্ধুর পক্ষেই সম্ভব, অপরিচিত কারো পক্ষে নয়। হাদির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও আচরণ নিয়েও সমালোচনা তুঙ্গে। লাগামহীন অশ্লীল কথাবার্তা এবং নির্বাচনী প্রচারণায় মানুষের ওপর ময়লা পানি বা পেশাব ছুড়ে মারার

ঘটনায় তার গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছিল। মির্জা আব্বাস বা সাদিক কায়েমের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মাঠের রাজনীতিতে টিকে থাকা তার জন্য কঠিন হয়ে পড়ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন মহল গত অক্টোবর-নভেম্বর মাসেই সতর্ক করেছিলেন যে, হাদি বা তার মতো নেতারা ইমেজ পুনর্গঠনের জন্য নিজেদের ওপর হামলার নাটক সাজাতে পারেন। বিশ্লেষকদের মতে, এটি ছিল হাদির সেই 'দুরভিসন্ধিমূলক আত্মহামলার' পরিকল্পনা। লক্ষ্য ছিল হাত বা পায়ে আঘাত করে সহানুভূতি নেওয়া, কিন্তু গতির হেরফেরে আঘাতটি কানে লেগে যায়। সব মিলিয়ে, হাদির ওপর এই হামলার ঘটনাটি প্রকৃত শত্রুতা নাকি ইমেজ সংকটে ভোগা নেতার সাজানো নাটক—তা নিয়ে জনমনে ধোঁয়াশা কাটছে না। তবে হামলাকারীর সঙ্গে হাদির পূর্বের সখ্যতা, জামিন রহস্য

এবং মাস্কবিহীন একান্ত আলাপচারিতার দৃশ্যপট এই সন্দেহকে আরও ঘনীভূত করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের