হাতকড়া পরিয়ে আদালতে আনা হলো আনিসুল-সালমান-নুরুজ্জামানকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

হাতকড়া পরিয়ে আদালতে আনা হলো আনিসুল-সালমান-নুরুজ্জামানকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
বুধবার সকাল ১০টায় ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে তোলা হয় হত্যা মামলার আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, হাজি সেলিমসহ অন্য আসামিদের। এ সময় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে তাদের বের করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাদা পায়জামা-পাঞ্জাবি পরা ছিলেন। মাথায় ছিল পুলিশের হেলমেট। আর বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। হাত দুখানা পেছনে মোড়ানো। দুই হাতেই হ্যান্ডকাফ। সালমানের পেছনে দাঁড়িয়ে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। তার দুই হাতও পেছনে ছিল। তবে তার দুই হাতে হাতকড়া পরানো ছিল না। শুধু বাঁ

হাতে ছিল হাতকড়া। আর ডান হাত তিনি বা হাতের ওপরে রাখা ছিল। মামুনের পেছনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি। তার দুই হাত পেছনে ছিল। দুই হাতেই পরানো ছিল হাতকড়া। আনিসুলের পেছনে ছিলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। তার দুই হাতও পেছনে ছিল। পরানো ছিল হাতকড়া। নুরুজ্জামানের পেছনে দাঁড়িয়ে ছিলেন সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তার দুই হাতও পেছনে ছিল। তবে তার এক হাতে পড়ানো ছিল হাতকড়া। জাকবের পেছনে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মাথায় ছিল হেলমেট। বুকে বুলেট প্রুফ জ্যাকেট। তার এক হাতে হাতকড়া

পড়ানো ছিল। দুজন পুলিশ সদস্য তার দুই হাত ধরে সামনের দিকে হাঁটছিলেন। এদিন একই সময়ে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে দুজন নারী পুলিশ সদস্য তাকে হাত ধরে হাজতখানার বাইরে নিয়ে আসেন। এরপর সালমান, আনিসুল, নুরুজ্জামানদের আদালত ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দুই তলায় ওঠানো হয়। তারপর তাদের একে একে আসামির কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় তোলার পর আনিসুল, সালমান ও নুরুজ্জামানের হাতকড়া খোলা হয়। যখন পুলিশ তাদের হাতকড়া খুলছিল, তখন তিনজনেরই মুখ ছিল নিচের দিকে। হাতকড়া খোলার পর বিমর্ষ মুখে সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। আদালতে তোলার পর হাজি সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ। এরপর তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর শুনানি

শুরু হয়। এসময় শুনানির পুরোটা সময় ধরে সালমান এফ রহমান নিজের দাড়ি ডান হাত দিয়ে ধরে মুখে নিয়ে কামড়াতে থাকেন। শুনানির শেষ পর্যন্ত তিনি নিজের দাড়ি হাত দিয়ে ধরে কামড়াতে থাকেন। শুনানিতে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সালমান এফ রহমানসহ ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৬ দিন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে এক হত্যা মামলায় ৩ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান

আহম্মেদ, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা- ৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধে ফুঁসে উঠেছে জনতা। সাবেক স্পিকার গ্রেপ্তার: আদালতে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে খেলাপি ঋণের পাহাড়ে দমবন্ধ ব্যাংকিং খাত, ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকা ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস লবির সফল কৌশলঃ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের ১০ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল উৎপাদনশীলতার সক্ষমতা, ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলাদেশ সনদ এনসিপি নেত্রী ডা. মিতু ও সাবেক স্বাস্থ্যে শতকোটি টাকার টেন্ডার ও নিয়োগ বাণিজ্য ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস