হলফনামায় ২ কোটি থাকলেও এক হাজার কোটি টাকার ‘নগদ’ কিনতে চান ব্যারিস্টার আরমান! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬

হলফনামায় ২ কোটি থাকলেও এক হাজার কোটি টাকার ‘নগদ’ কিনতে চান ব্যারিস্টার আরমান!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ |
ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান কর্তৃক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কেনার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকে দেওয়া একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আলোচিত এই চিঠিতে তিনি ১০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তুতির কথা জানালেও, তার নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের তথ্যের সাথে এই অংকের বিশাল ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে তার আয়নাঘরে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতের কার্যনির্বাহী কমিটির সদস্য কুখ্যাত মীর কাসেম আলীর ছেলে এই আরমান। সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক ওয়ালে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি সামনে আনেন। পোস্টে দাবি করা হয়, ব্যারিস্টার আরমান তার নির্বাচনী হলফনামায় মাত্র ২ কোটি টাকার

সম্পদ থাকার কথা উল্লেখ করেছেন। অথচ তিনি ১০০০ কোটি টাকা দিয়ে ‘নগদ’ কেনার প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে শুধু প্রযুক্তিগত খরচই ধরা হয়েছে ৬০০ কোটি টাকা। ছবিতে সংযুক্ত চিঠিতে দেখা যায়, ব্যারিস্টার আরমান গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি আবেদন জমা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকরা প্রশ্ন তুলছেন, একজন ব্যক্তি যার ঘোষিত সম্পদ মাত্র ২ কোটি টাকা, তিনি কীভাবে ১০০০ কোটি টাকার সমপরিমাণ বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছেন? যদিও চিঠিতে ‘বিদেশি বিনিয়োগকারী’দের কথা উল্লেখ করা হয়েছে, তবুও এই বিশাল অংকের অর্থের উৎস এবং স্বচ্ছতা নিয়ে জনমনে কৌতূহল ও বিতর্ক তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত