হজ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

হজ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ প্রতিরোধে নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে পবিত্র ওমরাহ হজ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণে গেলে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণকারী সব যাত্রীকে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিনের ধরন হতে হবে পলিস্যাকরাইড বা কনজুগেট। এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, ভ্রমণের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে এবং সেই টিকা গ্রহণের সনদ ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে। ১ বছরের বেশি বয়সী সব ভ্রমণকারীর জন্য এই টিকা বাধ্যতামূলক। তবে যারা ১০

বছরের মধ্যে এই টিকা নিয়েছেন, তাদের নতুন করে টিকা নিতে হবে না। এছাড়াও ওমরাহ যাত্রীদের জন্য করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও পোলিওর টিকা গ্রহণেরও পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে পাকিস্তানের নাগরিকদের জন্য পোলিও টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি আফগানিস্তান, কেনিয়া, কঙ্গো ও মোজাম্বিক থেকে আসা ট্রানজিট যাত্রীদেরও পোলিও টিকা নিতে হবে। সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (এসসিএএ) ভ্রমণকারীদের এসব স্বাস্থ্য শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুরুল জানান, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। সৌদি সরকার ও দূতাবাস থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি। তবে সাধারণত যারা হজ করতে যান তাদের বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা নিতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়

এই টিকা হজযাত্রীদের বিনামূল্যে সরবরাহ করে। এখন যদি ওমরাহ করতে যাওয়া ব্যক্তিদের জন্য সেটি বাধ্যতামূলক করা হয় তাহলে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু