হজ ক্যাম্পে ৮ লাখ টাকা মূল্যের সৌদি রিয়াল চুরি, দুইদিনেও ধরা পড়েনি কেউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

হজ ক্যাম্পে ৮ লাখ টাকা মূল্যের সৌদি রিয়াল চুরি, দুইদিনেও ধরা পড়েনি কেউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ |
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের ভেতর থেকে হজযাত্রীর হাত থেকে চুরি হওয়া প্রায় ৮ লাখ টাকা সমপরিমাণ সৌদি রিয়াল চুরির ঘটনায় আজ বৃহস্পতিবার পর্যন্ত ঘটনার ২ দিনে ওই মুদ্রা উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছেন বিভিন্ন জেলা থেকে পবিত্র হজ পালনের উদ্দেশে হজক্যাম্পে অবস্থান করা সৌদিগামী বিভিন্ন হজযাত্রী বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, হজ ক্যাম্পের ভেতর ছদ্মবেশী চোর ঢুকে সৌদি রিয়াল ও বাংলাদেশি টাকা চুরির ঘটনায় আজ বৃহস্পতিবার বিমানবন্দর থানায় একটি অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ভুক্তভোগী যাত্রী মো. ইমান আলীর ছেলে মো. সাইয়ন আহমেদ থানায় বাদী হয়ে এ মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে,

গত বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিদেশি মুদ্রা ও দেশীয় টাকা উদ্ধারে ওই অজ্ঞাতনামা চোরকে ধরতে রাজধানী ঢাকাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিমানবন্দর থানা পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। হজ ক্যাম্পের ধারণ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বুধবার পাজামা-পাঞ্জাবি পরিহিত ছদ্মবেশী এক ব্যক্তি হজ ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। এসময় হজযাত্রী মো. ইমরান হোসেন তার ব্যবহৃত একটি হাত ব্যাগ ভুলক্রমে বাতরুমে রেখে তিনি মসজিদে ঢুকে পড়েন। এসময় ছদ্মবেশী এক চোর বাথরুমে পড়ে থাকা ব্যাগটি খুলে তা থেকে দেশি–বিদেশি মুদ্রা নিয়ে ব্যাগটি বাতরুমে ঝুলিয়ে রেখে নিরাপত্তা কর্মীদের সামনে দিয়ে তিনি পালিয়ে

যান। পরে হজযাত্রী ইমরান হোসেন হজ পরিচালকের দপ্তরে গিয়ে কান্নাকাটি করে অভিযোগ করেন তার ওই হাত ব্যাগের ভেতর ২২ হাজার সৌদি রিয়াল এবং ১০ হাজার বাংলাদেশি টাকা ছিল। এ ঘটনায় হজ অফিস থেকে ২ হাজার সৌদি রিয়াল দেওয়া হয় ভুক্তভোগী ওই হজযাত্রীকে। এদিন দুপুর ১২টার ফ্লাইটে তিনি স্ত্রীসহ পবিত্র হজপালনে সৌদিতে গেছেন। জানা যায়, রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী হজযাত্রী ইমরান হোসেন। আজ হজক্যাম্পে অবস্থান করা কয়েক যাত্রী জানান, হজক্যাম্পের ভেতর যাত্রীর হাত ব্যাগ থেকে বিদেশি মুদ্রা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে হজযাত্রীরা। এ ব্যাপারে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান তালুকদার জানান, হজক্যাম্পের ভেতর যাত্রীর হাত ব্যাগ

থেকে বিদেশি টাকা চুরির ঘটনায় থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযানে মাঠে নেমেছে। রাজধানী ঢাকাসহ আশপাশ এলাকায় সম্ভাব্য স্থানে অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত ওই অজ্ঞাতনামা চোরকে ধরতে পারেনি পুলিশ। চোর ধরা পড়লে উদ্ধার করা সম্ভব হবে চুরি করা ওই বিদেশি ও দেশি টাকা। আশকোনা হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন জানান, হজক্যাম্পের ভেতরে চুরির ঘটনায় প্রবেশ গেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসিটিভর মাধ্যমে হজ ক্যাম্পের ভেতর ও বাইরে সার্বক্ষণিক নজরদারিতে কাজ করছেন পুলিশ, নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তা–সদস্যরা। হজক্যাম্পের এই কর্মকর্তা আরও বলেন, চুরি হওয়া ওই টাকা এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তবে এ বিষয়ে কাজ

করছে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা–সদস্য। হজ অফিসের কর্মকর্তারা জানান, এ বছর সৌদির কোটা অনুযায়ী, সরকারি–বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পবিত্র হজপালনে সৌদি যাওয়ার কথা। গত শুক্রবার রাতে (১৮ এপ্রিল) হজ ফ্লাইট শুরুর আগেই সরকারি–বেসরকারি মোট ৭৮ হাজার ২৮৯ জন হজ যাত্রীর ভিসা হয়েছে। হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশসহ সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার পর্যন্ত বিমানসহ ৬৮টি ফ্লাইটের মাধ্যমে ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট