হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫

হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ |
লক্ষ্যটা অনেক বড়। তবে সেটার জন্য আগে ছোট ছোট লক্ষ্যপূরণ জরুরি। হংকংয়ের বিপক্ষে জিতে শুরু করাটা ছিল তারই অংশ। বাংলাদেশ সে লক্ষ্যটা পূরণ করেছে। র‍্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলটাকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে শুরু করেছে নিজেদের এশিয়া কাপ যাত্রা। টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। হংকং নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। তাঁর সঙ্গে ইয়াসিম মুর্তজা যোগ করেন ২৮ রান। বাংলাদেশের তিন বোলার সমান সাফল্য পান। তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন পারভেজ হোসেন ইমন। দুটি ছক্কা

মেরে ১৯ রান করলেও তিনি ফেরেন চতুর্থ ওভারে। এরপর তানজিদ হাসান তামিমও দ্রুত আউট হয়ে যান। তবে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দলকে জয়ের দিকে নিয়ে যান তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে। সপ্তম ওভারে ইয়াসিম মুর্তজাকে চার মেরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন লিটন। এরপর ১৬তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে তিনি গড়েন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। তাঁর ছক্কার সংখ্যা দাঁড়ায় ৭৮, যেখানে পেছনে পড়ে যান মাহমুদউল্লাহ। লিটন দারুণ ইনিংস খেললেও দলকে জিতিয়ে ফিরতে পারেননি। তিনি আউট হয়েছেন জয়ের মাত্র ২ রান বাকি থাকতে। ৩৯ বলে ৫৯ রান করে বোল্ড হন তিনি। তবে তাঁর ইনিংস

দলের জয় নিশ্চিত করে দিয়েছিল আগেই। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ১৮তম ওভারের চতুর্থ বলে চার মেরে দলকে জেতান তিনি। বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন এই তরুণ ব্যাটার। বাংলাদেশ তাই ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় দিয়ে শুরু করল এবারের এশিয়া কাপ যাত্রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন