স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন জমায় বাধা: সার্ভার ডাউন দেখিয়ে জামাতী প্রসাশনের ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫

স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন জমায় বাধা: সার্ভার ডাউন দেখিয়ে জামাতী প্রসাশনের ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চাওয়া তাসনিম জারা বড় বিপাকে পড়েছেন। মনোনয়নপত্র জমার শেষ দিন আজ হলেও ভোটারদের সমর্থন যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ভোটার নম্বর পাওয়ার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় তার প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়েছে। তাসনিম জারা অভিযোগ করেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার স্বতন্ত্র প্রার্থী হওয়া বাধাগ্রস্ত করছে। নির্বাচনী আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১% (ঢাকা-৯ আসনে প্রায় ৪,৬৯৩ জন) ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। এর সঙ্গে প্রত্যেক সমর্থকের ভোটার নম্বর (সিরিয়াল নম্বর) বাধ্যতামূলক। গতকাল থেকে খিলগাঁও এলাকায় স্বাক্ষর সংগ্রহ শুরু করেন তাসনিম জারা। কিন্তু ভোটার

নম্বর যাচাইয়ের অনলাইন পোর্টাল, এসএমএস, কল সেন্টার এবং কিউআর কোড স্ক্যান—সব পদ্ধতিই অকার্যকর হয়ে পড়েছে। তাসনিম জারা বলেন, “ভোটার নম্বর লাগবে। কিন্তু সকল পদ্ধতি অকার্যকর। ওয়েবসাইটের সার্ভারও ডাউন। আমি স্বতন্ত্র প্রার্থী হবো, এক্ষেত্রে ভোটার নম্বর লাগবেই। একদম অসম্ভব করে রাখা হয়েছে। প্রত্যেকটা পথ বন্ধ রাখা হয়েছে।” জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তার অভিযোগ, সরকার তার মতো স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে সব রকম বাধা সৃষ্টি করছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।আজ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা না দিতে পারলে তাসনিম জারার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। এ অবস্থায়

তার সমর্থকরা সকাল থেকে স্বাক্ষর সংগ্রহে ব্যস্ত থাকলেও ভোটার নম্বরের সমস্যা অমীমাংসিত রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় এ ধরনের প্রযুক্তিগত সমস্যা স্বতন্ত্র প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ