ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
স্থায়ী সমাধানে ভুক্তভোগীদের পরামর্শ অনুযায়ী প্রকল্প
যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদষ্টো সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শনকালে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়, এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ হবে।
রিজওয়ানা হাসান বলেন, আমরা সেই পথে চলছি, যেটা জনগণ চায়, ভুক্তভোগীরা চায়। এখানে এসে বুঝেছি এখনকার জনগণের এখন সাহায্যের প্রয়োজন। বিভিন্ন সংস্থার যে ঋণ রয়েছে সেটা শিথিল করা হবে। নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার
সঙ্গে হয় সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে কমিটি করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখানে অবৈধভাবে খাল দখল বা ঘের রয়েছে সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যারা ঘের করে মাছ চাষ করছে, তাদের নীতিমালা মেনেই মাছ চাষ করা হবে। এর আগে রোববার সকালে অভয়নগর উপজেলার আমডাঙা খাল পরিদর্শন করেন পানিসম্পদ উপদষ্টো সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, যশোরে জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রমুখ।